Health Benefits of Pistachio: ওজন কমানো থেকে হার্ট ভালো রাখতে রোজ খান পেস্তা
পেস্তা খেতে কম বেশি আমরা সকলেই ভীষণ ভালোবাসি, পেস্তা যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। শুধু যে সুস্বাদু তা কিন্তু নয়। পেস্তায় রয়েছে নানান উপকারও, তবে প্রচুর পরিমাণে পেস্তা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়।
পেস্তা খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এটি খেলে আপনার অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা শরীরে বাড়বে। চোখ ভালো রাখবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবেন এই পেস্তা, জানুন এর উপকারিতা সম্পর্কে।

- হার্ট ভালো রাখে
যদি আপনি আপনার হার্ট ভালো রাখতে চান তাহলে পেস্তা খেতে পারেন। পেস্তায় প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যা আপনার উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। আপনার কোলেস্টেরলের মাত্রা কমাবে এই পেস্তা। শুধু তাই নয়, হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকে
পেস্তায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, পেস্তা খেলে আপনার শরীরে ফাইবারের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে ।যে কারণে আপনার অন্য খাবার বেশি খেতে হবে না। তাই এটি খেলে আপনার বেশি খিদেও পাবে না, ওজন থাকবে নিয়ন্ত্রণে।
- অন্ত্র ভালো রাখতে সাহায্য করে পেস্তা
পেস্তায় প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আপনার অন্ত্র ভালো রাখতে সাহায্য করবে এটি। পেস্তায় অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিনও থাকে। তাই এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরও বাড়াতে চান তাহলে নিত্যদিন পেস্তা খান। কারণ পেস্তায় ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি থাকে ভিটামিন বি ৬। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে হু হু করে বাড়াবে। শুধু তাই নয়, কোনরকম ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারবে না।
- চোখ ভালো রাখে পেস্তা
যদি আপনি চোখের উন্নতি ঘটাতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন পেস্তা। এতে ভিটামিন ই থাকে। এটি আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে। তাছাড়া কেরোটিনয়েড থাকে। এটি খেলে আপনার সহজে ছানি পরবে না চোখে। পেস্তায় থাকে লুটেইন। এটিও আপনার স্বাস্থ্যের জন্যও খুব ভালো।












Click it and Unblock the Notifications