Hair Care Tips: চুল পড়া কমাতে, ঘন ও লম্বা চুল পেতে খান এই খাবারগুলি
চুলের সমস্যায় আমরা কমবেশি সকলেই ভুগি। এই সমস্যা বেশি শীতকাল ও বর্ষাকালে দেখা যায়। এমন যদি আপনার সঙ্গেও হয় তাহলে আপনাকে প্রথমেই চুলের বিশেষ যত্ন নিতে হবে।
যাদের চুল প্রচুর পরিমাণে পড়ে যায় তারা কিন্তু নিত্যদিন খাদ্য তালিকায় প্রোটিন, ভিটামিন জাতীয় খাবার রাখুন। যদি আপনি ঘন লম্বা চুল পেতে চান তাহলে রোজ খান এই খাবারগুলি।

- দই
প্রোটিন ও ক্যালসিয়াম যুক্ত দই আপনি নিত্যদিন খেতে পারেন। প্রোবায়োটিক একটি খাবার দই। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি খেলে আপনার চুল ওঠা বন্ধ হবে। সেই সঙ্গে মাথায় টাক পড়বে না। চুল আরও লম্বা হবে।
- আখরোট
আখরোট খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। এতে রয়েছে প্রোটিনও। চুল ভালো রাখতে আপনি নিত্যদিন আখরোট খেতে পারেন। এই আখরোট যদি আপনি রোজ খান তাহলে আপনার চুল পড়া কমবে।
- অ্যাভোকাডো
অ্যাভোকাডো স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ভিটামিন ই, ক্যালসিয়াম থাকে। এটি খেলে আপনার ত্বক যেমন ভালো থাকবে। রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে। সেই সঙ্গে আপনার চুলও আরো বাড়বে।

- পালংশাক
পালংশাক খাওয়া শরীরের জন্য খুব ভালো। এতে অনেক পুষ্টিগুণ রয়েছে। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি থাকে, এতে আপনার চুল আরোও মজবুত হবে এবং চুল থাকবে আরোও লম্বা।
- ডিম
যদি চুল ভালো রাখতে চান নিত্যদিন একটি করে ডিম খান। ডিম সেদ্ধ করে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে সেদ্ধ খেলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ভিটামিন বি টুয়েলভ থাকে। যা আপনার চুল পড়া কমাবে এবং চুলকে আরো মজবুত করবে। সেই সঙ্গে ঘন রাখতেও সক্ষম।
- লেবু
যদি আপনি চুল ভালো ও ঘন রাখতে চান তাহলে রোজ লেবু খান, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি খেলে আপনার চুলের সঙ্গে ত্বকও থাকবে উজ্জ্বল। তাই এখন থেকেই এগুলি খাওয়া শুরু করে দিন।












Click it and Unblock the Notifications