Good Sleep Tips: রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য কী কী করবেন, দেখুন
প্রত্যেকেই সারাদিন কঠিন পরিশ্রম করার পর রাতে সঠিকভাবে ঘুমোতে চান, যদি ঘুম রাতে সঠিকভাবে না হয় তাহলে কিন্তু শরীর খুব দুর্বল লাগে এবং কোনও কাজেই মন বসে না। শরীর ক্লান্ত হয়ে যায়। সে সময় আমরা অফিসে গিয়েও কিন্তু শান্তি পাই না, কাজের ইচ্ছা আমাদের চলে যায়। তবে রাতে পর্যাপ্ত পরিমাণে অনেকেরই ঘুম হয় না।
চিকিৎসকেরা বলছেন, প্রতিটি ব্যক্তির অন্তত রাতে ৭-৮ ঘন্টা ঘুমানো উচিত। অনেকেই কিন্তু কঠিন পরিশ্রম করার পর রাতে যখন ঘুমাতে যান, তখন সঠিকভাবে ঘুম হয় না। যার জন্য পরের দিন তাদের শরীর ক্লান্ত থাকে। কেন তারা রাতে ভালোভাবে ঘুমোতে পারেন না, জানেন।

রাতে তাড়াতাড়ি খান
চিকিৎসকদের মতে, রাতে খাবার ও ঘুমের সময় সঠিক রাখা দরকার অর্থাৎ রাতে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত। রাতের খাবার চার ঘণ্টা পর প্রত্যেক জনের ঘুমানো উচিত। কারণ রাতে যদি আপনি খেয়েই শুয়ে পড়েন, তাহলে আপনার মেটাবলিজম শরীরে কাজ করা বন্ধ করে দেবে এবং আপনার হজম হবে না। যদি আপনি চার ঘন্টা আগেও খেতে না পারেন, তাহলে দুঘণ্টা আগে খেতে পারেন, তারপর ঘরে হাঁটাহাঁটি করবেন, এতে খাবার ভালো হজম হবে, আর রাতে ভালোভাবে ঘুমাতে পারবেন।
ভারী খাবার খাবেন না
রাতে কোনও ভারী খাবার খাবেন না, কারণ ভারী খাবার খেলে হজম হতে অসুবিধা হবে। শুধু তাই নয়, গ্যাস, অম্বল সমস্যা হবে। সেই সঙ্গে পেট ফুলে যাবে। বদহজম, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত নানান সমস্যা দেখা দীবে। তাই রাত্রে ভারী খাওয়া এড়িয়ে চলাই ভালো।
এই খাবার রাতে এড়িয়ে চলুন
আপনি সারাদিন পুষ্টির ঘাটতি পূরণ করবার জন্য পুষ্টি সংক্রান্ত খাবার খেতে পারেন, তবে রাতে কিন্তু পুষ্টি সংক্রান্ত খাবার না রাখাই ভালো, কারণ এগুলোতে আপনার ভালো হজম হবে না। প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ সমৃদ্ধ ফাইবার এই ধরনের খাবার আপনি রাতে খাদ্য তালিকায় রাখুন, না হলে আপনার রাতে ঘুম হবে না।
মাছ, মাংস, ডিম আপনার রাত্রিবেলা এড়িয়ে চলাই ভালো, না হলে আপনার এগুলি খেলে হজম হবে না। গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আপনার শরীরও কিন্তু ভালো থাকবে না।

চা, কফি খাবেন না
রাতে খাওয়া দাওয়ার পর শোওয়ার আগে যারা কফি খান, তারা কিন্তু ভুল করছেন। এগুলিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। অনেকেই রাতে খাবার পরে চকোলেট খেয়ে ঘুমোতে যান, কিন্তু চকোলেটের ক্যাফেইন থাকার কারণে আপনার স্নায়ু উত্তেজিত হতে থাকে। আর এটি আপনার ঘুমের উপর সরাসরি প্রভাব ফেলবে, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে কখনো এগুলি খাবেন না।
মদ খাবেন না
এমন অনেকেই রয়েছেন, যারা ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস মদ খেয়ে শোন, আবার মানসিক চাপ থাকলেও অনেকে মদ খেয়ে শুতে যান, তবে এটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুব খারাপ। সেই সঙ্গে বিপদজনক। এটি আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, আপনার ওজন বাড়িয়ে দেবে। সেই সঙ্গে আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটাবে। যদি আপনি রাতে ভালোভাবে ঘুমাতে চান তাহলে কিন্তু কখনোই রাতে মদ খেয়ে শোবেন না।












Click it and Unblock the Notifications