Eye Stroke: গরমে বাড়ছে আইস্ট্রোকের ঝুঁকি, জানুন লক্ষণ, কীভাবে মিলবে রেহাই
প্রতিটি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল চোখ। তাই চোখ ভালো রাখা প্রত্যেকটি মানুষেরই দরকার। চোখ দিয়েই আমরা কিন্তু পুরো বিশ্বকে দেখতে পাই। তবে এই গরমে ৭৫ শতাংশ মানুষেরই চোখ কিন্তু ডিহাইড্রেট হয়ে যাচ্ছে।
যে কারণে চোখের অনেক ক্ষতি হয়। শুধু তাই নয়, গরমের কারণে হার্ট থেকে কিডনি, ফুসফুস, লিভারের নানান ক্ষতি হচ্ছে। তাই আগেই সাবধান হোন।

আইস্ট্রোক কেন হয়?
এই গরমে অনেকেরই কিন্তু চোখেরও নানান সমস্যা দেখা দেয়। আর এই কারণে হতে পারে আইস্ট্রোক। রেটিনাতে রক্ত জমাট বেঁধে চোখে অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যায়। যে কারণেই ক্ষতি হয় রেটিনার। তাই চোখের যত্ন নেওয়া খুব জরুরি। যাদের ডায়াবেটিস রয়েছে, যারা উচ্চ রক্তচাপের শিকার বা যাদের ওজন অনেক বেশি, যারা মানসিক চাপে ভোগেন বা হার্ট ও কিডনির নানান সমস্যা হয়। তাদেরই আইস্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগেই সাবধান হোন আপনি।
কীভাবে বুঝবেন আপনি আইস্ট্রোকে আক্রান্ত?
যদি আপনার চোখে অ্যালার্জি দেখা দেয়, কর্নিয়া চুলকায় বা জ্বালা করে, চোখ ফুলে যায়, চোখ শুকিয়ে যায় কিংবা রক্ত জমাট বাঁধতে থাকে। কারণ চোখে সেসময় অক্সিজেন সঠিক ভাবে যেতে পারে না।
লক্ষণ
- চোখে ঝাপসা হয়ে যাবে, চোখের এক পাশ বা চোখের পুরো চোখই ঝাপসা হয়ে যাবে। কারোর কারোর দৃষ্টি ঝাপসা হয়ে আসে।
- কখনোও না কখনোও কারোর দৃষ্টি ক্রমশ কমতে থাকে অথবা কেউ কিছুই দেখতে পান না।
- চোখে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয়, চোখে চাপ লাগে।
- আই স্ট্রোকে আক্রান্ত হলে আপনার চোখ লাল হয়ে যাবে, রক্তের মতন দাগ দেখা দিতে পারে আনার চোখে, তাই আগেই সাবধান হোন।
চোখ ভালো রাখতে কী করবেন?
- চোখ ভালো রাখতে চান তাহলে সকাল ও সন্ধ্যায় ৩০ মিনিট করে ব্যায়াম করুন।
- সেই সঙ্গে অ্যালোভেরা বা আমলকির রস খাওয়া নিত্যদিন চেষ্টা করুন।
- চোখ ভালো রাখতে অবশ্যই খাবেন কিশমিশ বা খেজুর।
- নিত্যদিন সাত থেকে আটটি বাদাম ভিজিয়ে খান।
- যদি পারেন গাজর, পালং শাক, ব্রকলি, মিষ্টি আলু, স্ট্রবেরি খাবেন। এতেই থাকবে আপনার চোখ ভালো।
- বাদাম, মৌরি, চিনি ভালোভাবে পেস্ট করে রাতে উষ্ণ দুধের সঙ্গে রোজ খান, এতে আপনার দৃষ্টি শক্তি বাড়বে, কমবে আইস্ট্রোকের ঝুঁকি।












Click it and Unblock the Notifications