হিট ওয়েভ থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন, শরীর সুস্থ রাখতে মানুন এই টিপসগুলি

এপ্রিলের শেষে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। এসময় শরীরকে যথেষ্ট সাবধানে রাখতে হয়। না হলে হিট স্ট্রোক হবার সম্ভাবনা বেশি থাকে। এই সময়ে প্রচুর পরিমাণে জল খেতে হয়। শিশু ও বয়স্ক ব্যক্তিদের খুব সাবধানে রাখতে হয়। এসময় তাদের ঘরের বাইরে বার করলে শরীর খারাপ হতে পারে। অনেক সময় এই রোদ তাদের মাথায় লাগলে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। কীভাবে নিজেকে হিটওয়েভ থেকে রক্ষা করবেন, জানুন।

মাথা ঘোরে, বমিবমি ভাব লাগে, যা কিন্তু অনেক সময় হিট স্ট্রোকের রোগের লক্ষণের কারণেও হয়ে থাকে। এসময় বাড়ির বাইরে বেরোলে আপনাকে সাবধানে বেরোতে হবে। খাবারের দিকে বিশেষ নজর রাখতে হবে। হালকা খাবার খেতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। বাইরে বেরোলে ছাতা নিতে হবে। শরীর সুস্থ রাখতে আপনাকে রোজ আট থেকে দশ গ্লাস জল খেতে হবে। হিটওয়েভ থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন, জানুন।

Summer

  • এগুলি খাবেন না

এসময়ে সূর্যের প্রবল তাপে যখন সকলে ঘরের বাইরে বেরোতে পারেন না। সেসময় অনেককেই অফিস বা কাজের জন্য বাইরে বেরোতে হয়। তাই এই সময়ে সঙ্গে জল রাখবেন। শরীরকে হাইড্রেট রাখবেন। আট থেকে দশ গ্লাস রোজ জল খাবেন। সেই সঙ্গে এড়িয়ে চলবেন ক্যাফেইনযুক্ত খাবার, মদ, বেশি চিনিযুক্ত খাবার।

  • ঢিলেঢালা জামাকাপড় পরুন

এই সময় হালকা, ঢিলেঢালা, সুতির পোশাক পড়ুন। যাতে আপনি ভালোভাবে শ্বাস নিতে পারেন। এসময় শরীর ঠান্ডা রাখবেন। রোদ্দুরে বাইরে বের হলে টুপি বা ছাতা নিতে একদমই ভুলবেন না।

  • সানস্ক্রিন মাখুন

গরমের সূর্যের তাপে অনেক সময় ত্বকের খুব ক্ষতি হয়। তাই এই সময়ে এসপিএফযুক্ত সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করুন। বারবার পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে কিন্তু শরীর অনেকটাই সুস্থ থাকবে আপনার।

  • এই সময় ঘরের বাইরে বেরোবেন না

সকাল দশটা থেকে বিকাল চারটের মধ্যে কোন কাজ না থাকলে ঘরের বাইরে বেরোবেন না। ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করুন। যদি আপনার বাড়িতে এসি বা কুলার থাকে তাহলে সেখানেই থাকুন। না হলে সব সময় এই ফ্যানের তলায় থাকার চেষ্টা করুন। শরীরকে ঠান্ডা রাখুন। বারে বারে স্নান করুন।

  • এসিতে থাকুন

এইবার সময় যতটা পারবেন এসিতে থাকার চেষ্টা করবেন। দরজা-জানলা খোলা রাখুন। তবে দরজা-জানলার উপরে মোটা পর্দা দিয়ে রাখবেন। যাতে সূর্যের প্রখর তাপ আপনার ঘরে ঢুকতে না পারে।

  • রোজ খান এই খাবারগুলি

শরীরকে সুস্থ রাখতে এই সময় অবশ্যই হালকা খাবার খান। স্যালাড, ফলমূল, শাকসবজি বেশি করে খান। যাতে শরীর হাইড্রেট থাকে সেদিকে নজর দিন। তেল ঝাল, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এতে কিন্তু আপনার হজমেরও সমস্যা হতে পারে। ভারী খাবার একদমই খাবেন না। যার ফলে মুখে ব্রণও হতে পারে।

  • পোষ্যকে ঠান্ডায় রাখুন

যদি আপনার বাড়িতে কোনও পোষ্য থাকে তাহলে তাকে সাবধানে রাখুন। তাকে প্রচুর পরিমাণে জল খাওয়ান । তাকে ঠান্ডায় রাখুন।

  • হিট স্ট্রোকের লক্ষণ

হিটওয়েভের ফলে অনেকেরই ক্লান্ত লাগে, মাথা ঘোরে। বমি হয়, আবার অনেকের হিট স্ট্রোক হয়। মাথা ঘোরে। অনেকে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+