গরমে রাতে এসি, কুলার ছাড়া নিশ্চিতে ঘুমাতে মানুন এই টিপসগুলি
গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আর এসময়ে সকলেই বাড়িতে এসি, কুলার চালাচ্ছেন। তবে সবসময় যে এসি, কুলার চালানো সবার পক্ষে সম্ভব তা নয়। তাই এসময় এসি, কুলার ছাড়াও আপনি আপনার বাড়িতে ঠান্ডা রাখতে পারেন।
শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন! জানুন এসি, কুলার, ফ্যান ছাড়া আপনি রাতে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারবেন কীভাবে। জানুন আপনার ঘরকে ঠান্ডা রাখার উপায়।

- দিনের বেলা জানলা বন্ধ করে রাখুন
দিনের বেলার জানলা বন্ধ করে রাখুন। দিনের বেলা গ্রীষ্মকালে বিশেষ করে বিকেল পর্যন্ত সমস্ত জ্বালা বন্ধ রাখুন। পর্দা টেনে রাখবেন। ঘর তাহলে গরম হবে না। তবে সকাল বেলা কিন্তু হালকা সূর্যের আলো ঘরে প্রবেশ করতে দেবেন। তাহলে ঘরে থাকা ব্যাকটেরিয়া দ্রুত মরবে।
- গাছ লাগান
বাড়ির আশেপাশে গাছ লাগান। সেই সঙ্গে আপনার বাড়ির বারান্দা, বাড়ির ছাদে, গাছ লাগান। পরিবেশকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। গাছ থাকলে আপনার ঘর এমনিতেই ঠান্ডা থাকবে। কারণ গাছ সূর্যের আলোকে আটকায় এবং ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে।
- আজই বাড়িতে লাগান এই লাইট
গরমকালে বাড়িতে যতটা পারবেন শুধুমাত্র সিএফএল বা এলইডি বাল্ব ব্যবহার করুন। এগুলি ঘরকে খুব কম গরম করে। রান্না করার সময় একজস্ট ফ্যান ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে আপনার ঘর কিন্তু খুব ঠান্ডা থাকবে। তাহলে আপনি গরমটা খুব শান্তিতেই কাটাতে পারবেন।
- রাতে জানলা খুলে ঘুমাবেন
রাতে জানলা খুলে রেখে ঘুমান। দিনের বেলা জানালা বন্ধ রাখবেন। আর রাতে শোওয়ার সময় অবশ্যই জানলা খুলে রাখবেন। তাহলে আপনার ঘর ঠান্ডা থাকবে। তবে এই সময় কিন্তু মশার উৎপাদ একটু বেশি পারে। তাই জানলা খুলে রাখলে মশা উৎপাত করতে পারে। তবে অবশ্যই মশারি টানিয়ে শোবেন। তাহলে দেখবেন আপনি রাতে এসি, পাখা, কুলার ছাড়া নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। এই টিপসগুলি মেনে চললে আপনি গরমকাল শান্তিতে কাটাতে পারবেন।












Click it and Unblock the Notifications