আপনি কারোর সঙ্গে কথা বলার সময় রেগে যান? অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে রাখতে কী করবেন
এমন অনেকেই রয়েছেন যারা খুব খিটখিটে স্বভাবের হন। কোনও না কোনও কারণে, কথায় কথায় তারা প্রায় সময়ই রেগে যান। ছোটখাটো বিষয়ে তারা অশান্তি করে ফেলেন সকলের সঙ্গে। যে কারণে তাদের অনেক সময়ে সম্পর্ক নষ্ট হয়।
গবেষণাতে দেখা গেছে, কয়েক সেকেন্ডের মধ্যেই যদি কোনও ব্যক্তি রেগে যান তাহলে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, হার্টের উপর খারাপ প্রভাব পড়ে। তাই যখন আপনি রেগে যাবেন, নিজেই রাগ কমানোর চেষ্টা করবেন। না হলে শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়বে। কীভাবে কমাবেন আপনার রাগ, জানুন।

- সহজে রেগে যাবেন না
যে জিনিসগুলোর কারণে আপনি রেগে যাচ্ছেন সেই জিনিস গুলি করবেন না, বা কারোর সঙ্গে কথা বলতে আপনার যদি বিরক্ত লাগে তাহলে নিজেকে সে সময় দূরে সরিয়ে রাখবেন। তিনি যদি কোনও কথা বলেন তাহলে আপনি চুপ করে থাকবেন। রেগে কিন্তু সহজে যাবেন না।
- কেন বাড়ে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি
যদি আপনি কখনও রেগে যান, কোনও কারন ছাড়াই বা আপনার সঙ্গে কেউ মেজাজ হারিয়েও কথা বলেন তাহলে চুপ করে যাবেন। সেখান থেকে সরে যাবেন বা শান্ত হয়ে সেই জায়গায় বসবেন। শান্ত থাকবেন। কখনোও চেঁচামেচি করবেন না। এতে আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি ক্রমশ বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।
- খারাপ ব্যবহার করবেন না
আপনি যেহেতু জানেন আপনি একটুতেই রেগে যান, তাই যখন কারোর সঙ্গে কথা বলবেন ভেবে চিন্তে কথা বলবেন। গভীর শ্বাস প্রশ্বাস নিয়ে তারপর কথা বলবেন। দেখবেন কিছুটা হলেও রাগ কমবে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অযথা তর্কাতর্কি এড়িয়ে চলুন।
- মানসিক চাপ কমাবেন
অতিরিক্ত রাগ কমাতে আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। তাই মানসিক চাপ কমাবেন। নিজেকে ফুরফুরে রাখবেন। নিত্যদিন ব্যায়াম করবেন। তাহলে কর্টিসেলের মাত্রা শরীরে কমবে। সুখী হরমোন বাড়তে থাকবে যে কারণে আপনার রাগ এমনিতেই কমে যাবে।
- ভালো কাজ করবেন
অনেক সময়, কোনও কারণ ছাড়াই অনেকের প্রচুর পরিমাণে রেগে যান। সে সময় আপনি যাকে পছন্দ করেন, তার সঙ্গে ভালো কথা বলার চেষ্টা করবেন বা আপনি যে কাজ বেশি ভালো পারেন। সেই কাজটি করবেন। দেখবেন, এতে আপনার রাগ কমে যাবে।
- চিকিৎসকের পরামর্শ নেবেন
যদি কখনও দেখেন, আপনি কোনোভাবেই আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। যে কারণে আপনার নিজের, আপনার আশেপাশের বা পরিবারের সদস্যদের নানান সমস্যা হচ্ছে। তাহলে আপনি একটি পেশাদার থেরাপিস্ট বা চিকিৎসকের পরামর্শ নেবেন। এতে আপনার রাগ আসতে আসতে কমবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications