বর্ষাকালে এই ঘরোয়া টোটকাতেই সর্দি, কাশিকে বলুন গুড বাই
বর্ষা শুরু হতেই সর্দি-কাশি, নাক দিয়ে জল বেরোনোর সমস্যায় প্রায় কমবেশি সকলেই ভোগেন। যে কারণে ভাইরাসের প্রকোপ প্রায় কয়েকগুণ বেড়ে যায়। যে কারণে মানুষ নানান রোগে আক্রান্ত হয়। তাছাড়া এসময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলের কমতে থাকে।
সর্দি- কাশির সমস্যায় যদি আপনি ভোগেন, তাহলে খুব সহজেই চিকিৎসকের কাছে না গিয়েও এই ঘরোয়া প্রতিকারগুলির মাধ্যমে আপনি সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পেতে পারে। দেখুন কী কী করবেন।

- আদা চা
আদা খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেই খুব ভালো। আদাতে জিঞ্জেরল নামক এক প্রকার যৌগ থাকে। তাই এই আদা চা আপনি যদি বর্ষাকালে রোজ খান তাহলে কখনোই আপনার সর্দি কাশি হবে না। প্রথমে এক কাপ জল ফুটিয়ে নিতে হবে। তারপর এক কুচি আদা দিয়ে সামান্য পরিমাণ চা পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এই চা খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- লেবু ও মধু
গরম জলে যদি আপনি লেবু ও মধু দিয়ে খান তাহলে কিন্তু আপনার গলায় জ্বালাভাব কমবে। সেই সঙ্গে সর্দি কাশির সমস্যা থাকলে তা থেকেও মুক্তি পাবেন। কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। মধুতে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা আপনার সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক।
- ভাপ নিন
সর্দি, কাশি হলেই কিন্তু অনেকের নাক বন্ধ হয়ে যায়। এসময় আবার অনেকের কয়েক ফোঁটা নাক দিয়ে জলও বেরোয়। এই সময় যখন প্রচন্ড কষ্ট হয়। আর এই সমস্যা থেকে বেরোতে নিত্যদিন ভাপ নিতে পারেন। তাহলে গলা ব্যথাও কমবে। যদি সংক্রমণের ঝুঁকিও অনেকটাই কমে।
- তুলসী পাতা
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালের নিত্যদিন খান তুলসী পাতা। তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাবেন। এতে প্রচুর পরিমাণ অ্যান্টি ব্যাকটেরিয়াল, আন্টিভাইরাল বৈশিষ্ট্য থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে।
- নুন জল
সর্দি কাশি থেকে দ্রুত মুক্তি পেতে নুন আর জল একসঙ্গে গরম করে নিন। রোজ তিন থেকে চারবার করে গার্গেল করুন। এতে গলা ব্যথা থাকলেও দ্রুত কমবে। এমনকি কাশির সমস্যা থাকলেও তাদের কমবে।
- মধু ও গোলমরিচ
বিশেষজ্ঞরা বলছেন, মধুর সঙ্গে কিছু গোলমরিচগুঁড়ো যদি মিশিয়ে খান তাহলে শ্বাসকষ্টের সমস্যা কমবে। সর্দি, কাশির সমস্যা, বুকে ব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই দেরি না করে আজ থেকেই এটি খাওয়া শুরু করুন।
- রসুন
কাঁচা রসুনের প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। যদি আপনি এই বর্ষায় সর্দি, কাশির সমস্যায় ভোগেন এবং তা থেকে দ্রুত বের হতে চান, তাহলে কাঁচা রসুন খেতে পারেন। এতে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে অবশ্যই এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications