গরমকালেও ফাটছে ঠোঁট, কিন্তু কেন, রেহাই মিলবে এই উপায়েই
আমরা সকলেই জানি শীতকালে ঠোঁট ফাটে শুষ্ক আবহাওয়ার কারণে। ঠোঁট ফাটার সমস্যা বড় সমস্যা। কারণ ঠোঁট ফাটা নিয়ে বাইরে বেরোনো কিন্তু খুব সমস্যার হয়ে পড়ে।
তাছাড়া এই ফাটা ঠোঁটে যদি মশলা জাতীয় খাবার পরে তাহলে রেহাই নেই। খুব জ্বালাজ্বালা করে। তবে আপনি কি জানেন গরমকালেও অনেকের ঠোঁট ফাটে। কিন্তু গরমে কেন ফাটে ঠোঁট, কীভাবে মিলবে মুক্তি, জানুন।

- জল না খাওয়া
আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল না খান তাহলে আপনার শরীরে কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে। যে কারণে ত্বক ও ঠোঁট ফাটতে শুরু করবে। এই সময় আপনাকে ঠোঁটে ময়েশ্চারাইজার লাগাতে হবে। তবে কিন্তু ফাটা ঠোঁট থেকে রেহাই মিলবে । সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল খেতে হবে। জলের ঘাটতি হলে ঠোঁট ফাটতে শুরু করবে আপনার।
- সূর্যের আলো বেশি লাগাবেন না
যারা প্রায় সময়ই বাইরের রোদ্দুরে বেরোচ্ছেন, এই গরমে তাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি ঠোঁটের উপর পড়ছে। যে কারণে আপনার ঠোঁট ক্রমশ ফেটে যাচ্ছে।
- প্রচুর জল খাবেন
শরীরে অত্যাধিক পরিমাণে জলের ঘাটতি হলে ঠোঁট ক্রমশ ফাটতে থাকে। তাই প্রচুর পরিমাণে জল খান। না হলে কিন্তু নানান সমস্যায় পড়তে হবে আপনাকে। এতে কিন্তু পেটেরও সমস্যা হয়।
- মুখ দিয়ে শ্বাস নেওয়া
অনেক সময় আমাদের প্রচুর ঠান্ডা লাগার কারণে বা সর্দি হলে আমরা মুখ দিয়ে শ্বাস নিয়ে থাকি। আর এই মুখ দিয়ে শ্বাস নিলে ঠোঁট কিন্তু শুকিয়ে যেতে থাকে।
- লিপবাম লাগাবেন
ঠোঁট ফাটা থেকে মুক্তি দিতে পারে লিপবাম । আবার নানা রকম জেল আছে সেটা লাগাতে পারেন। পারলে অ্যালোভেরা জেল প্রায় দিনই লাগাতে পারেন। তাহলে আপনার ঠোঁট কিন্তু শুকিয়ে যাবে না।
- ঠোঁট ফাটা কীভাবে প্রতিরোধ করবেন, জানুন
গরমকালে নিত্যদিন প্রচুর পরিমাণে জল খাবেন। শরীরে যেন জলের ঘাটতি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। পারলে ৪ থেকে ৫ লিটার জল খাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার ঠোঁট অতি সহজে ফাটবে না।
১) যখন আপনি রোদ্দুর বেরোবেন তখন অবশ্যই এসপিএফ যুক্ত লিপবাম ঠোঁটে লাগাবার চেষ্টা করুন।
২) নিয়মিত শরীর ঠান্ডা রাখার চেষ্টা করুন। রোজ আপনি ঠান্ডা জাতীয় খাবার খান। যাতে আপনার অন্ত্র ঠান্ডা থাকে। শরীর ঠান্ডা থাকলে ঠোঁট কিন্তু অত সহজে ফাটবে না।
৩) রোদ্দুরে বেরোলে সে সময় আপনাকে মুখে একটি স্কার্ফ বা মাস্ক পড়বেন। তবেই কিন্তু কিন্তু ঠোঁট ফাটবে না।
৪) গরমের সময়ে ঠোঁটে জল দিয়ে বারবার ভালোভাবে ধোবেন। ঠোঁটটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications