Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাইগ্রেনের যন্ত্রণায় ছটপট করছেন, দ্রুত মাথাব্যথা কমাতে মানুন এগুলি, নিমেষেই পাবেন উপকার

মাথাব্যথা সকলেই খুব সাধারণ সমস্যা বলে মনে করেন। মানসিক চাপ থেকে যখন মাথাব্যথা শিকার হন অনেকে বা সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও মাথাব্যথা হয় তখনই তারা সামনের কোনও ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নেন। এটি কিন্তু খাওয়া একদমই ঠিক নয়। যা আপনার শরীরের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। তবে মাথাব্যথা হলে সহ্য করা সত্যিই খুব দুষ্কর।

মাইগ্রেন নামটার সঙ্গে সকলেই কমবেশি পরিচিত। মাইগ্রেনের ব্যথা প্রচণ্ড কষ্টকর। এই ব্যথার সময় পেইনকিলার না খেলে হয়তো সেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় না। এসময় আলো বা প্রচন্ড আওয়াজের সামনে এলে মাইগ্রেনের ব্যথা আরোও বাড়তে থাকে। গবেষণায় দেখা গেছে, প্রতি ৪ জন মহিলার মধ্যে ১ জন মাইগ্রনের সমস্যায় ভোগেন। প্রতি ১২ জন পুরুষের মধ্যে একজন এই সমস্যা শিকার। মাইগ্রেনের ব্যথা বা মাথাব্যথা যদি আপনার প্রচন্ড পরিমাণে হয়ে থাকে তাহলে এই টিপসগুলি মেনে কমানো যায়। জানুন কোন কোন টিপস মানবেন।

Migraines

  • বরফের প্যাক

যখন আপনার প্রচন্ড পরিমাণে মাইগ্রেনের ব্যথা শুরু হবে বা মাথাব্যথার সমস্যায় ভোগেন সে সময় কপালে আপনি ঠান্ডা বরফের প্যাক লাগাতে পারেন বা এক টুকরো বড় বরফ নিয়ে তোয়ালেতে মুড়ে মাথায় লাগাতে পারেন। এটা হলে মাথাব্যথা অনেকটাই কমবে। তারপর মাথা ধুয়ে নেবেন বা স্নান করে নেবেন। ১৫ মিনিটে মধ্যে আপনি অনেকটাই উপকার পাবেন।

  • হিটিং প্যাড

মাইগ্রেনের ব্যথা যখন প্রচন্ড হয় তখন আপনার হিটিং প্যাড ব্যবহার করতে পারেন। সাইনাসের কারণে অনেক সময় এই ব্যথার শিকার হন অনেকে। এই ব্যথা থেকে মুক্তি পেতে আপনি উষ্ণ গরম জলে মাথা ধুতে পারেন।

  • উঁচু করে চুল বাঁধা

চিকিৎসকেরা বলেন, যারা মাথার চুল উঁচু করে বাঁধেন বা পনিটেল উঁচু করে বাঁধেন তাদের অনেক সময় মাথাব্যথা হয়। আপনি কাজের পরে বাড়িতে আসবেন সেসময় চুল খুলে মাথায় ম্যাসেজ করবেন। এটা কিন্তু ব্যথা অনেকটাই কমে।

  • আলো এড়িয়ে চলুন

যখন আপনি এই মাথাব্যথায় ভুগবেন সে সময় আলোর দিকে তাকাবেন না। চোখ বন্ধ করে বা অন্ধকার ঘরে থাকার চেষ্টা করুন। বাইরে বেরোলে সানগ্লাস পড়ুন। ল্যাপটপের আলোর দিকে সবসময় তাকিয়ে থাকবেন না। চোখে মুখে বারবার ঠান্ডা জল দিন। তাহলে কিন্তু এই মাথাব্যথা অনেকটাই কমবে।

  • চুইংগাম খাওয়া

অনেকক্ষণ কোনও খাবার চিবিয়ে খেলে চোয়ালে ব্যথার পাশাপাশি মাথাব্যথাও হয়। বিশেষ করে যারা চুইংগাম চিবিয়ে খান বা যারা ঠোঁট কামড়ান তাদের কিন্তু মাথাব্যথা হয়ে থাকে।

  • জলের অভাব

যদি আপনার শরীরে জলের অভাব থাকে তাদের কিন্তু মাথাব্যথা খুব সাধারণ লক্ষণ। তাই প্রত্যেকদিন প্রচুর পরিমাণে জল খাবেন। শরীরে কখনোই জলের অভাব হতে দেবেন না।

  • খান এটি

সম্প্রতি গবেষণায় দেখা গেছে, যাদের মাথাব্যথা হয় বা প্রচন্ড মাথাব্যথার সমস্যা বা মাইগ্রেনের সমস্যায় ভোগেন তারা আদা বা গোলমরিচ দিয়ে চা খেতে পারেন। এটি খেলে আপনার মাথাব্যথার দ্রুত কমবে। শুধু তাই নয়, বুকে যদি পুরনো কফ থাকে তাহলেও কিন্তু তাও দ্রুত কমবে।

  • রোজ খান এই ফলগুলি

মাইগ্রেন কমাতে আপনি ভরসা রাখতে পারেন আপেল, লেবু, মিষ্টি আলু, কলার উপর। এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। এগুলি খেলে মাইগ্রেনের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+