গরমেও ক্ষতি হয় চোখের, কীভাবে সংক্রমণের ঝুঁকি এড়াবেন আপনি, রইল টিপস

এই ভ্যাপসা গরমে ঘরের বাইরে বেরোতে সকলেরই প্রায় নাজেহাল অবস্থা। সূর্যের আলোর সংস্পর্শে এলেই যেন গা জ্বালা করতে থাকে। আবার এই গরমে ত্বকের নানান সমস্যা দেখা দেয়। তবে কাজের চাপের কারণে সকলকেই কিন্তু এই গরমে রোদে বেরোতে হচ্ছে।

এই সময় টুপি, ছাতা নেওয়ার পাশাপাশি চোখে সানগ্লাস পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন, তাহলে আপনার চোখের কিন্তু গরমকালে কোনও ক্ষতি হবে না। জানুন কী কী মানবেন।

Lifestyle


চোখ লালচে হয়ে যায়

অনেকেরই গরমকালে অ্যালার্জি বের হয়, চোখ লাল হয়ে যায়, লালচে ভাব দেখা দেয় ও চোখের অনেক ক্ষতি হয়। তাই গরমকালে চোখের যত্ন নিতে আপনিও মানতে পারেন এই টিপসগুলি।

হাত পরিষ্কার রাখুন

হাত পরিষ্কার রাখুন অর্থাৎ নোংরা হাত চোখে দিলে ব্যাকটেরিয়া চোখে প্রবেশ করতে পারে। যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বাইরে থেকে কোথাও ঘুরে এসে ভালোভাবে হাত ধুয়ে চোখে পরিষ্কার জল দিয়ে দু তিনবার ঝাপটা দিন। এতে চোখে কোনও ধুলো ময়লাও থাকবে না।

রুমাল ব্যবহার করুন

এই সময়ে রুমাল ব্যবহার করা ভালো। তবে সর্বদাই পরিস্কার পরিচ্ছন্ন রুমাল ব্যবহার করবেন। একদিনের বেশি কোনও রুমাল ব্যবহার করবেন না। নিজের রুমাল ব্যবহার করবেন। অন্যের কোনও রুমাল একদমই ব্যবহার করবেন না।

সানগ্লাস পরুন

সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের অনেক ক্ষতি করে। সেই সঙ্গে ক্ষতি হয় ত্বকেরও। তাই চোখের ভালো রাখতে আপনাকে কিন্তু সানগ্লাস পরতে হবে। তবেই চোখ ভালো থাকবে।

Take a Poll

সুষম খাবার খাবেন

জীবনধারা ও সুষম খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। বাইরের খাবার, জাঙ্ক ফুড, তেল মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। এতে কিন্তু আপনার শরীর যেমন সুস্থ থাকবে, তেমনি চোখও ভালো থাকবে।

অতিরিক্ত চোখ ধোবেন না

অতিরিক্ত চোখ ধোয়া চোখের জন্য কখনোই ভালো নয়। অনেকেই কিন্তু গরমকালে প্রায় সময় চোখে জল দিয়ে ধুতে থাকেন। তবে অতিরিক্ত চোখ ধুলেও চোখের ক্ষতি হতে পারে। চোখের শিরা শুকিয়ে যেতে পারে। যদি আপনার চোখে ধুলো, ময়লা থাকে, তখনই কেবল ভালো জল দিয়ে চোখ ধুয়ে পরিষ্কার করুন। না হলে বারবার চোখে জল দিয়ে চোখ ধোবেন না। এতে আপনার চোখে সমস্যাও হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+