দোরগোড়ায় ভ্যাপসা গরম! বিপদ এড়াতে এসি চালানোর আগে করুন এই কাজগুলি
ভ্যাপসা গরম না পড়লেও গরম পড়তে কিন্তু শুরু করে দিয়েছে। বর্তমানে সকলের ঘরে কিন্তু পাখা চলছে। তবে এসি খুব কমই চলছে। তবে সেই সুখ আর কদিন! আর মাত্র কয়েকদিন, তারপরেই রৌদ্রের তাপে বাইরে বেরোনো দায় হয়ে পড়বে সকলের। তাছাড়াও এই সময়ে এসি ছাড়া টেকা দায় হয়ে পরে সকলের।
বেশ কয়েক মাস ঠান্ডা থাকার কারণে এসি কিন্তু প্রায় সকলের বাড়িতেই বন্ধ হয়ে যায়। এসময়ে এসি হুট করে চালিয়ে নেবেন না, এতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। এতে আপনার বাস্ট করতে পারে, আবার আগের মতো এসি থেকে ঠান্ডা হাওয়ায় বের হবে না। তাই এসি চালাবার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, জানুন কী কী মানবেন।

সার্ভিসিং করান
এসি চালানোর আগে একবার সার্ভিসিং করিয়ে নেবেন। কারণ এসির ভেতরেও কিন্তু ধুলো পড়ে যায়। অনেক ক্ষেত্রে কিন্তু এতে এসির ক্ষতি হয়।
ফিল্টার পরিষ্কার করুন
দীর্ঘদিন এসি বন্ধ থাকার কারণে এসির ফিল্টারে অনেক ময়লা জমে যায়। তা কিন্তু পরিষ্কার করতে হয়। না হলে আগের মতো কিন্তু ঠান্ডা হাওয়া আর বের হবে না।
পরিষ্কার করুন
দীর্ঘদিন এসি বন্ধ থাকার কারণে, আদ্রতার কারণে এসির ভেতরে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। তাই এসির সঠিক যত্ন করা দরকার। তাই গরমকালে এসি চালাবার আগে এসি ভালো করে পরিষ্কার করে নিন।
কেন ঠান্ডা কমে যাবে
যদি আপনি অনেক অনেকদিন ধরে এসি সার্ভিসিং না করে অথচ এসি চালান তাহলে কিন্তু আসতে আসতে ঠান্ডা কমতে থাকবে। এতে কিন্তু কুলিংয়ে অনেক সমস্যা হবে। যা কিন্তু পরবর্তীকালে সারাতে আপনাকে দ্বিগুণ টাকা খরচ করতে হবে।
তার দেখে নিন
এসি চালাবার আগে তার ভালোভাবে দেখে নিন। যে কারণে সার্ভিসিং করিয়ে নেওয়া কিন্তু খুব দরকার। আবার বহুদিন এসি না চালানোর জন্য ইঁদুরও কিন্তু অনেক সময়ে এসির তার কেটে দেয়।
বিদুতের বিল বাড়বে
যদি আপনার এসি দীর্ঘদিন বন্ধ থাকে , তা আপনি চালু করার আগে সার্ভিসিং না করিয়ে নেন, তাহলে কিন্তু এসির ওপর চাপ পড়বে। যে কারণে বিদ্যুতের বিল কিন্তু আপনার হু হু করে বাড়বে।
এই কয়েল্গুলি পরিষ্কার করে নিন
শীতের কারণে বেশ কয়েক মাস এসি বন্ধ থাকার জন্য কনডেন্সার এবং ইভাপোরেটর কয়েলে ময়লা জমে যেতে পারে। তাই গরমে এসি চালাবার আগে অবশ্যই সেগুলি দেখে নিন।
ঠান্ডা কমতে পারে
বাইরের ধুলো ময়লা এসির ফিল্টারকে নোংরা করে দেয়। যে কারণে ফিল্টারের ময়লা জমে যায়। এসি চালু করার আগে ফিল্টার দেখে নিন। নাহলে আপনার এসি কিন্তু আর আগের মতো ঠান্ডা দেবে না।












Click it and Unblock the Notifications