রান্নাঘরের টাইলসে ময়লা ও তেল চিটচিটে হয়েছে, ঝকঝকে করতে মানুন এই ঘরোয়া টিপসগুলি

রান্নাঘরে তেল কালি হওয়ার সমস্যায় ভোগেন প্রায় সকলেই। কারণ সবজি কাটা থেকে রান্না করায় টালি কিন্তু খুব নোংরা হয়ে পিচ্ছিল হয়ে যায়। এসময় অনেকেরই কিন্তু হাত স্লিপ খায়।

তাই রান্নাঘরের টাইলস যদি ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবও থেকে যাবে। তেল, ময়লা দাগ জমে দেখতেও খুব বাজে লাগে। তাই খুব সহজ উপায়, কীভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে টাইলস থেকে মশলা দাগ তুলবেন।

Kitchen tilse

  • জল ও ভিনেগার

ভিনেগার দিয়ে রান্নাঘরের টাইলস পরিষ্কার করতে পারেন। দুই চামচ ভিনেগার সঙ্গে কিছুটা পরিমাণ জল মিশিয়ে তারপরে টাইলসের উপরে জল ঢেলে দিন। তারপর পাঁচ মিনিট এমনভাবে রাখুন। তাহলেই দেখবেন আপনার রান্নাঘরের টালি নতুনের মতন হয়ে গেছে।

  • গরম জল ও বেকিং সোডা

অনেক কষ্ট করেও যদি আপনি টাইলস থেকে নোংরা তুলতে না পারেন বা তেল চিটচিটে ভাব তুলতে না পারেন, তাহলে অবশ্যই গরম জলে বেকিং সোডা দিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর তা টাইলসের উপর লাগিয়ে দিন। তারপর স্ক্রাবারের সাহায্যে তা পরিষ্কার করতে শুরু করুন। পরিষ্কার হয়ে গেলে আবারও শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন টাইলস চকচক করছে।

  • ভিনেগার, বেকিং সোডা, ডিটারজেন্ট পাউডার

রান্নাঘরে তেল চিটচিটে নোংরা টাইলস পরিষ্কার করতে আপনাকে এক গ্লাস ভিনেগার, কিছুটা বেকিং সোডা , ডিটারজেন্ট পাউডার দিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর টাইলসের উপর ঢেলে রাখুন। কিছুক্ষণ এমনভাবে রাখুন অন্তত ১০ মিনিটে। তারপর ধুয়ে ফেলবেন। এতে খুব দ্রুতই আপনার টাইলস পরিষ্কার হয়ে যাবে।

  • গরম জল, লেবু

গরম জল, লেবু দিয়ে আপনি খুব সহজেই কিন্তু টাইলস পরিষ্কার করতে পারেন। দেখুন কীভাবে করবেন। প্রথমে কিছুটা গরম জল দিন তাতে কিছুটা ডিশওয়াশ দিয়ে লেবুর রস দিয়ে দিন। কাপড়ের সাহায্যে যেখানে ময়লা দাগ জমেছে সেখানে ঘষে দিন। দশ মিনিট এমনভাবে রেখে দিন। তারপর আবারও ভালোভাবে ঘষে নিন। এতে খুব দ্রুত রান্নাঘরের টাইলস পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে তেল চিটচিটে ভাব থাকলে তাও উঠবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+