ডেলিভারির পর স্ট্রেচমার্কের সমস্যায় ভুগছেন, দাগ আটকাতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি
মা হওয়ার সময়টা প্রত্যেকটি মেয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুভূতির সময়। সন্তান জন্ম দেওয়ার সময় থেকে জড়িয়ে থাকে নানান সুন্দর মুহূর্ত। সেই সঙ্গে নারীদের শারীরিক কষ্ট থাকে প্রচুর। তারপর গর্ভাবস্থায় কষ্টের কিছু অভিজ্ঞতা অনেকেরই থাকে। আবার গর্ভাবস্থার পরেও কিন্তু শরীরের নানান সমস্যা দেখা দেয় অনেকের। ওজন প্রচুর পরিমাণে বাড়তে থাকে। আবার ঘাড়ে, কোমরে, পেটে, থাইয়ের নানান জায়গায় চামড়া ফেটে যায়, কুচকে যায়। যাকে এক কথায় স্ট্রেচমার্ক বলে।
এই স্ট্রেচমার্ক দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। এতে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনি এই ঘরোয়া প্রতিকারের মাধ্যমে এই স্ট্রেচ মার্ক দূর করতে চান তাহলে কিন্তু এই টিপসগুলো মানতেই পারেন। দেখুন কী কী মানবেন।

- নারকেল তেল
প্রত্যেকের বাড়িতেই নারকেল তেল থাকে। যেসব জায়গায় স্ট্রেচমার্ক রয়েছে সেই জায়গায় নারকেল তেল ভালোভাবে মাখতে পারেন। এতে আপনার ত্বকও কিন্তু নরম থাকবে। সেই সঙ্গে আপনার স্ট্রেচমার্ক দ্রুত মুছে যাবে। তবে যদি আপনার নারকেল তেলে অ্যালার্জি থাকে তাহলে কখনোই কিন্তু এই নারকেল তেল ব্যবহার করবেন না।
- অ্যালোভেরা
অ্যালোভেরার যে নানান গুণ রয়েছে তা আমরা সকলেই খুব ভালো। আপনি কি জানেন স্ট্রেচমার্ক তুলতে অ্যালোভেরার জুরি মেলা ভার। আপনার যেসব জায়গায় স্ট্রেচমার্ক রয়েছে সেই জায়গাগুলোয় যদি আপনি অ্যালোভেরা জেল ভালোভাবে ম্যাসেজ করেন তাহলে কিন্তু আপনার স্ট্রেচমার্ক দ্রুত উঠে যাবে। কোলেজেন উৎপাদনে সাহায্য করে এই অ্যালোভেরা।
- জলতেলপাইয়ের তেল
স্ট্রেচমার্ক তুলতে জলপাইয়ের তেল দারুন কার্যকর। কারণ এই জলপাইয়ের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। যা আপনার ত্বক নরম ও হাইড্রেট রাখতে সাহায্য করবে। পাশাপাশি আপনার ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে এই তেল।
- ভিটামিন ই যুক্ত খাবার খান
স্ট্রেচমার্ক তুলতে আপনাকে প্রত্যেকদিন খেতে হবে ভিটামিন ই যুক্ত খাবার। খাদ্যতালিকায় রাখতে হবে অ্যান্টি ইনফ্লেমেটরি যুক্ত খাবার। তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। যেমন- নিত্যদিন আপনাকে লেবু, টম্যাটো, টক জাতীয় ফল খেতে হবে। এতে আপনার স্ট্রেচমার্ক দূর হবে।
- আলুর রস
যদি স্ট্রেচমার্ক আপনি খুব সহজেই দূর করতে চান তাহলে ভরসা রাখতে পারেন আলুর রসের ওপর। আলুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার চামড়ার ফাটা দূর করতে সাহায্য করবে। তাছাড়া ভিটামিন, মিনারেল সমৃদ্ধ আলু আপনার চামড়ার উপর আপনার স্ট্রেচমার্ক দূর করার পাশাপাশি আপনার মৃত কোষ সরিয়ে নতুন তৈরি নতুন কোষ তৈরি করতে সাহায্য করবে। সেই সঙ্গে ত্বক লাগবে উজ্জ্বলও। তাই দেরি না করে আজ থেকেই এই ঘরোয়া উপাদান গুলি মানতে পারেন আপনিও। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications