মাঝে মধ্যেই চোখে কম দেখছেন, দৃষ্টিশক্তি বাড়াতে এই আয়ুর্বেদিক প্রতিকারগুলি মানতে পারেন
আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল চোখ। চোখ দিয়ে আমরা পুরো বিশ্বকে দেখতে পাই। যারা চোখে দেখতে পান না বা যাদের চোখের দৃষ্টি কমে যায় বা হারিয়ে যায় তাঁদের কাছে পৃথিবী যেন তাদের কাছে পুরো ফিকে হয়ে যায়। তাই চোখের যত্ন নেওয়া সকলেরই খুব দরকার।
৪০ বছর পেরোলেই বেশির ভাগ সকলেই চোখের সমস্যায় ভোগেন। চোখের সমস্যা এক বড় সমস্যা। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে বা চোখে দৃষ্টিশক্তি বাড়াতে আপনি আয়ুর্বেদিক এই প্রতিকার গুলি মেনে চলতে পারেন।

- কী বলছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষিত হওয়া আবার অনেক সময় অ্যালার্জির কারণে কিংবা মোবাইল থেকে যে ক্ষতিকারক রে বা আলো বেরোচ্ছে বা যারা অনেকদিন ধরে ডায়াবেটিসের আক্রান্ত তাঁদের চোখের উপর ক্ষতিকারক প্রভাব পড়ে। যে কারণে আমাদের রেটিনা অনেক সময় শুকিয়ে যায়। দৃষ্টিশক্তি কমে যায় অনেক সময়। আয়ুর্বেদশাস্ত্রে বলা হচ্ছে, শরীর দুর্বল হওয়া, পুষ্টির অভাবে অনেকেই দৃষ্টিশক্তি হারান। শুধু তাই নয়, কোষ্ঠকাঠিন্য, সর্দি-কাশি থেকে অনেক সময় দৃষ্টিশক্তি কমতে পারে।
- দৃষ্টিশক্তি বাড়াতে কী করবেন
অনেকের চোখের জল শুকিয়ে যায়, যা কিন্তু চোখের জন্য খুব খারাপ। কারণ চোখের জল যদি শুকিয়ে দেয় তাহলে কিন্তু চোখ জ্বালাপোড়া করবে। সে সময় কিন্তু নানান থেরাপি এবং ওষুধের মাধ্যমে সেই দৃষ্টিশক্তি আসতে আসতে ফিরতে পারবে। তাই চোখের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি আপনি চোখের দৃষ্টি শক্তি ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই আয়ুর্বেদিক প্রতিকার গুলি মানতে পারেন। দেখুন কী কী করবেন।
- অঞ্জনা ও নাস্য
যদি আপনি চোখের দৃষ্টিশক্তি বাড়াতে চান ও চোখ ভালো রাখতে চান তাহলে চোখের সুরক্ষা ও অতিরিক্ত কফ বের করবার জন্য অঞ্জনা (কলারিয়াম) ও নাস্য নিয়মিত ব্যবহার করার পরামর্শ দিচ্ছে আয়ুর্বেদিকশাস্ত্র।
- পায়ের তলা ম্যাসেজ করুন
চোখ ভালো রাখতে ও দৃষ্টি শক্তি বাড়াতে আপনাকে নিয়মিত পায়ের পাতায় ম্যাসেজ করতে হবে। আয়ুর্বেদের ভাষায় একে পদভঙ্গ বলা হয়। তাই আপনি রোজ রাতে শোওয়ার সময় ঘি নয়তো সরষের তেল দিয়ে পায়ের তলা মালিশ করতে হবে। এটি আপনার চোখের দৃষ্টি শক্তি বাড়াতে যথেষ্ট সাহায্য করবে।
- সুষম খাদ্য খান
চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সুষম খাদ্য খাওয়া সকলের দরকার। যেমন- নিত্যদিনের খাদ্য তালিকায় আপনাকে রাখতে হবে প্রোটিন, ভিটামিন এ, সি, ই, বি সমৃদ্ধ খাবার। তাই যেমন আপনার খাদ্য তালিকায় রোজ রাখবেন ঘি, মধু, জব, গম, চাল ও সবুজ শাকসবজি। এতে দেখবেন আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি চোখের দৃষ্টি শক্তিও বাড়বে।
- ত্রিফলা
চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ত্রিফলা দারুন কাজ করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা চোখের টিস্যুকে ভালো রাখতে সাহায্য করবে। তাছাড়াও আপনার মানসিক চাপ অনেকটা কমবে বা বড় কোনও রোগে আক্রান্ত হবেন না। ত্রিফলা চোখের বিভিন্ন রকম রোগের জন্য ব্যবহৃত হয়।
- ত্রাতক
দৃষ্টিশক্তি আরও বাড়াতে ত্রাতক হল এক ধরনের আয়ুর্বেদিক প্রতিকার। প্রদীপ জ্বালিয়ে নির্দিষ্ট দূরত্ব থেকে একভাবে প্রদীপের দিকে তাকিয়ে থাকতে হবে। তাহলে দেখবেন আপনার দৃষ্টি শক্তি আসতে আসতে বাড়ছে। এটি কিন্তু আপনি অবশ্যই একটি অন্ধকারও ঘরে বসে করবেন। ১০ মিনিট এভাবে ঘিয়ের প্রদীপের দিকে তাকিয়ে থাকবেন।












Click it and Unblock the Notifications