এই আন্টিইনফ্লেমেটরি যুক্ত খাবারেই জব্দ হবে জয়েন্টের ব্যথা, কমবে ফোলাভাবও

জয়েন্টের ব্যথা যাদের হয় তাঁরাই একমাত্র বুঝতে পারেন এই ব্যথা কত কষ্টের। এই সময়ে তাদের উঠতে, বসতে খুব কষ্ট হয়। জয়েন্টের ব্যথার মূল কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড, বাতের ব্যথা। এই সময় জয়েন্ট পুরো ফুলে লাল হয়ে যায়।

যে কারণে পা নাড়াতে ভীষণ কষ্ট হয় ব্যক্তির। যদি আপনি নিত্যদিন আন্টিইনফ্লেমেটরিযুক্ত খাবার খান তাহলে জয়ন্টের ব্যথা ও ফোলাভাব কমবে। জয়েন্টের ব্যথা কমাতে কোন কোন খাবার রোজ খাবেন, দেখুন ।

Joint Pain

  • রসুন

রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খাবারের স্বাদ বারাবার পাশাপাশি জয়েন্টের ব্যথাও খুব দ্রুত কমায়। এতে প্রচুর পরিমাণে আন্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। রসুন পেস্ট করে তেলে দিয়ে গরম করে আপনি জয়েন্টের জায়গায় লাগাতে পারেন। তারপর এক কোয়া রসুন রান্নায় দিয়ে নিত্যদিন খেলে আপনার জয়েন্টে ব্যথা থাকবে না। রক্ত সঞ্চালনা ভালো হবে , পা ফোলা যদি থাকে তাও কিন্তু দ্রুত কমবে।

  • হলুদ

হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যদি আপনি কোথাও আঘাত পান বা জয়েন্টে ভীষণ ব্যথা হয় তাহলে হলুদ গুঁড়ো করে সেখানে লাগাতে পারেন। এতে পা ফোলাও ব্যথা কমবে। তবে নিত্যদিন খাদ্য তালিকায় কিন্তু রাখবেন হলুদ ও দুধ। যা জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, রাতে ঘুমানোর সময় যদি আপনি হলুদ আর দুধ খান তাহলে কিন্তু রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতেও পারবেন।

  • দারচিনি

আপনি কি জানেন জয়েন্টের ব্যথা কমাতে দারচিনির জুড়ি মেলা ভার। কারণ এতে প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট ও আন্টিইনফ্লেমেটরি যৌগ রয়েছে। তাই এই মশলা রোজ খেলে আপনার দ্রুত কমবে জয়েন্টের ব্যথা। যদি আপনি বাতের ব্যথাতেও কষ্ট পান তাও কিন্তু দ্রুত কমবে।

  • আদা

আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আদা খেলে আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। এমন কি কমবে জয়েন্ট ব্যথা ও ফোলা ভাবও। কারণ এতে প্রচুর পরিমাণে জিঞ্জেরল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আদা চিবিয়ে খেতে পারেন। আদা চায়ে দিয়েও খেতে পারেন। আদা রান্নায় দিয়েও খেতে পারেন আপনি।

  • বেরি

বেরিতে প্রচুর পরিমাণে আন্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। তাই বেরিফল নিত্যদিন খেলে আপনার দ্রুতই জয়েন্টের ফোলা ও ব্যথা ভাব কমবে। শুধু তাই নয়, বেরিতে অ্যান্থোসায়ানিন ,অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+