আলু খেয়ে ফেলে দিচ্ছেন খোসা, জানেন মারণ রোগের ঝুঁকি কমাতে পারে এই খোসা

প্রত্যেকটি রান্নাতেই কিন্তু আলু ব্যবহার করে থাকেন অনেকে। আমাদের দেশে আলু প্রেমীর সংখ্যা নেহাতই কম নয়। ঘরে শাক, সবজি না থাকলে আলু থাকলেও কিন্তু মানুষের দিন চলে যায়। আলু খেতে প্রায় কমবেশি সকলেই ভালোবাসেন।

আলু খেয়ে আপনি কি আলুর খোসা ফেলে দিচ্ছেন। তা কিন্তু একদমই ঠিক করছেন না! আপনি কি জানেন, আলুর খোসা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটি রোজ খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। জানুন আর কোন কোন গুণ রয়েছে, এই খোসায়।

potato peels

  • মুখের দাগ কমাতে কী করবেন

আলুর খোসায় রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়াও থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। থাকে ফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট। যদি আপনার মুখে কোনও দাগ থাকে তাও দ্রুত কমাতে খেতে পারেন আলুর খোসা।

  • রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে

আলুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। থাকে ক্যালসিয়াম ও ভিটামিন বি। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

  • হাড় মজবুত হবে

আলুর খোসায় প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক থাকে। যা আপনার হাড় ভালো রাখতে সাহায্য করবে। আর নিয়মিত যদি আপনি এই আলুর খোসা খান তাহলে অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমবে।

  • ক্যানসার রোগের ঝুঁকি কমবে

আপনি কি জানেন আলুর খোসায় ফাইটোকেমিক্যাল থাকে। তাছাড়াও থাকে ক্লোরোজেনিক অ্যাসিড। যা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। কারণ এতে এতে 'গ্লাইকোক্যালয়েড’ নামে এক প্রকার যৌগ রয়েছে।

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করবে। এমন কি হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে। তাই নিত্যদিন আপনিও খেতে পারেন আলুর খোসা।

  • রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে

বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তি হার্টের রোগে ভুগছেন তার নিত্যদিন আলুর খোসা খাওয়া দরকার। যিনি রোজ আলুর খোসা খান তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কারণ আলুর খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ কমাতে সক্ষম। পটাশিয়াম হার্টের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আলুর খোসা খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। শুধু তাই নয়, আপনার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে। তবে যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে আলুর খোসা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+