গ্রীষ্মে তুঁত খেলে পাবেন একাধিক উপকারিতা, পুষ্টিবিদরা বলছেন "সুপারফুড"!
গরমের দিনগুলিতে হাইড্রেট (Hydrate) থাকার পাশাপাশি রোগ জ্বালা থেকে দূরে রাখতে প্রচুর পরিমাণে জল পান করা বাধ্যতামূলক। এই মরশুমে ডায়েটে রাখুন গ্রীষ্মকালীন ফল এবং সবজি (Summer fruits and vegetables)। এই মরশুমে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন জল ভিত্তিক বিভিন্ন ধরনের ফল। গ্রীষ্মকালীন ফলগুলির মধ্যে অন্যতম সুস্বাদু এবং স্বাস্থ্যকর ফল (Delicious and healthy fruit) হল তুঁত।
এই ফলটি এপ্রিল মাসে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, প্রচণ্ড তাপ শুরু হওয়ার ঠিক আগে। গ্রামাঞ্চলে সহজে খুব একটা চোখে পড়ে না এই ফল। তবে শহরাঞ্চলে এই ফলটি বেশ জনপ্রিয়। যদিও বেশিরভাগ মানুষ এই ফলটিকে তুঁত ফল নয়, বরং মালবেরি (Mulberry) নামে চেনেন। তবে এই গ্রীষ্মকালে মালবেরি বা তুঁত খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী (Eating mulberries in summer is beneficial for health)। কিন্তু এই গরমে তুঁত ফল খাওয়ার আদতে কোনও স্বাস্থ্য উপকারিতা (Health benefits of mulberries) কি রয়েছে?

বিশেষজ্ঞদের মতে, এই ফল একটি সুপার ফুড। এটি ভিটামিন সি, এ, ই, কে, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। শুধু তাই নয় হৃদরোগে ঝুঁকিও কমাতে পারে এই ফল। গরমে অনেকেই পেট ফুলে যাওয়া, গ্যাস, অম্বল, বদহজমের সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাকেও দূর করতে পারে মালবেরি।
পুষ্টিবিদরা বলছেন, মালবেরিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং ফ্ল্যাভোনয়েড রয়েছে। তাই গরমের দিনে মালবেরি খাওয়া প্রদাহ কমাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এর পাশাপাশি মালবেরি কিডনি রোগ, চুল এবং ত্বকের সমস্যা, ফুসফুসের সমস্যা এবং ওজন হ্রাসের জন্য খুবই উপকারী।
এছাড়াও বর্তমানে স্ক্রিনটাইম আমাদের চোখের উপর নেতিবাচক প্রভাব ফেলে। অত্যাধিক সময় স্ক্রিনের সামনে বসে থাকার কারণে চোখ শুষ্ক এবং চোখে নানা রকম সমস্যা দেখা দেয়। এই সমস্যা মেটাতে পারে মালবেরি। তবে যদি আপনি নিয়মিত মালবেরি খান তাহলে ভাইরাল এবং সংক্রমনের বিরুদ্ধে লড়াই করা শক্তিও পাবেন।
মূলত, তিন ধরণের তুঁত পাওয়া যায়। সাদা, লাল এবং কালো রঙের। প্রতিটি বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে কার্যকর। আপনি যদি কিডনির সমস্যায় ভুগছেন, তাহলে তুঁতের রস পান করা অত্যন্ত উপকারী হতে পারে।
আবার যারা চুল অকাল পেকে যাওয়ার সমস্যায় ভুগছেন, তাদের জন্য তুঁতের রস সুপারিশ করা হয়। কিছু ব্যক্তি অল্প বয়সেই বৃদ্ধ দেখাতে শুরু করে এবং তাদের জন্যও তুঁত একটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে। এই ফলের বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা বলিরেখা এবং ত্বকের অন্যান্য বার্ধক্যজনিত লক্ষণ প্রতিরোধ করতে সাহায্য করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications