এই পরিচিত টক ফলেই কমবে হাজারও রোগ, গুণে ভরপুর এই ফলটিকে চেনেন কি আপনি?

প্রত্যেকেরই অতি পরিচিত একটি ফল হল করমচা। যদিও অনেকেই এই ফলের ব্যবহার জানেন না। অনেকে এই ফল চেনেন তো নাম জানেন না। আবার নাম জানেন তো ফল চেনেন না। তবে কোলেস্টেরল থেকে ডায়াবেটিসের সমস্যা কমাতে এই ফলের জুড়ি মেলা ভার।

এটি একটি মরসুমি ফল। যেটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। যার বৈজ্ঞানিক নাম 'Carissa carandus’। বিশেষত এই ফল পাওয়া যায় উত্তর পশ্চিম, মধ্য ভারতে। এই ফল কিন্তু স্বাদে টক। যেটি দেখতে হালকা লাল, গোলাপি ও সাদা।

karamcha

  • কীভাবে খাবেন

এই ফল নানাভাবে খাওয়া যায়। কেউবা এই ফল আচার করে খান। কেউ বা এই ফলের জুস করে খান। কেউ বা কাঁচা খায়, আবার অনেকেই তরকারিতে দিয়েও কিন্তু এই ফল খান। এই ফল কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

  • দাঁত ও মাড়ি ভালো রাখে

করমচাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। যা আপনার চোখের জন্য খুব ভালো। তাছাড়াও এতে থাকে ভিটামিন সি। যা আপনার দাঁত ও মাড়ি ভালো রাখতে খুব সাহায্য করবে।

  • কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে

আপনি কি জানেন, কোলেস্টেরলের মাত্রা কমাতে ভরসা করতে পারেন করমচায়ের ওপর। কারণ আপনি যদি এই ফল নিত্যদিন খান তাহলে আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে। বাড়বে ভালো কোলেস্টেরলের মাত্রা।

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

যদি আপনি হৃদরোগে আক্রান্ত থাকেন বা হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে চান তাহলে রোজ খান করমচা। এই ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কম থাকে।

  • ওজন কমবে

ওজন কমাতে খুব সাহায্য করে করমচা। এতে ফাইবার থাকে । যা খেলে আপনার শরীর কিন্তু একদম ঠিক থাকবে।

  • পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন

পেট ব্যথায় ভুগছেন, পেটের সমস্যায় কষ্ট পাচ্ছেন তাহলে দেরি না করে ২ থেকে ৪ তে করমচা খেয়ে নিন। দেখুন তো সেই ব্যথা কমে কিনা। কারণ পেটের রোগ থেকে মুক্তি দিতে পারে করমচা।

  • কমবে সর্দি কাশির সমস্যা

সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পেতে নিত্যদিন খান ভিটামিন সি সমৃদ্ধ করমচা। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়বে।

  • বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা

এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি থাকে। যা আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন

করমচা ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেবে। এমনকি বদহজমে ঝুঁকি কমাতেও সাহায্য করবে।

  • চুলের জন্য উপকারী

এই টক ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। যা আপনার চুলের জন্য খুব উপকারী। চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এই ফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+