রোজ চুটিয়ে খাচ্ছেন মাখানা? অজান্তেই এই রোগগুলিকে আমন্ত্রণ জানাচ্ছেন না তো!
ড্রাই ফুটস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। আর তাছাড়া সকলেই প্রায় নিত্যদিনের খাদ্য তালিকায় এখন ড্রাই ফুটস রাখেন, তা বাদাম, কাজুবাদাম, কিশমিশ যাই হোক না কেন।
সেই সঙ্গে অনেকেই কিন্তু এখন রোজ খান মাখানা। মাখানা খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। যা খেলে বড় রোগের ঝুঁকি কমে। আর মাখানা খেলে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি কমে।

ছবি সৌজন্য- pexels
তবে মাখানা খাওয়ার কিছু অসুবিধা রয়েছে। যদি আপনি নিত্যদিন প্রচুর পরিমাণে মাখানা খান, তাহলে আপনার শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়বে। এমনকি এতে আপনার হজমের সমস্যাও হতে পারে, জানুন মাখানা খেলে কোন কোন সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে।
হজমের সমস্যা
যদি আপনি প্রচুর পরিমাণে মাখানা খান, তাহলে আপনার হজমের সমস্যা হবে। কারণ এতে প্রচুর ফাইবার থাকে। এতে আপনার পেট ব্যথার সমস্যা হবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। আবার পেট খারাপ হতে পারে। আবার অনেকের বমি পর্যন্ত হয়।
ওজন বাড়বে
যদি আপনি নিত্যদিন মাখানা খান, তাহলে কিন্তু একটু সাবধানে খাবেন। এতে কিন্তু ওজন হু হু করে বাড়বে। মাথানা খেলে আপনার কিন্তু কখনই ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। মাখানা অনেকেই কিন্তু নুন দিয়ে খান কিংবা ঘিতে ভেজে খান, আর যে কারণে ওজন কিন্তু বাড়তে থাকে।
অ্যালার্জির সমস্যা
আবার যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে, তাদের মাখানা বেশি পরিমাণে একদমই খাওয়া উচিত নয়। এতে ফুসকুড়ি, চুলকানির সমস্যা হয়। আবার হাত, পা ফুলতে থাকে। তাই বেশি পরিমাণে মাথানা খাওয়া এড়িয়ে চলুন আপনিও।
সুগার হওয়ার সম্ভাবনা বেশি
যদি আপনি বেশি পরিমাণে মাখানা খান, তাহলে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে। আর এটি অনেকে ভাজা খান কিংবা কোনও মিষ্টি খাবারের সঙ্গে খায়। যাতে কিন্তু সুগার হওয়ার সম্ভাবনা খুব বেশি।
গলা জ্বালা করে
মাখানা খুব শুকনো, তাই মাখানা খেলে অনেকের গলা জ্বালা করে, গলা শুকিয়ে আসে। তাই এমন সমস্যা যদি আপনার হয় তাহলে মাখানা কিন্তু ভুলেও মুখে তুলবেন না আপনি। তাছাড়াও যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে নিত্যদিন মাখানা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন আপনি। নাহলে বড় রোগের ঝুঁকি রয়েছে আপনারও!












Click it and Unblock the Notifications