সকালে খালি পেটে কলা খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, জানুন বিস্তারিত
পুষ্টিকর খাবারের কথা বলেই আমাদের প্রথম মনে আসে কলার কথা। যা শিশু থেকে বয়স্ক সকলেই খেতে পারেন। কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি ৬, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। কলা আপনি নিত্যদিনের ব্রেকফাস্টে একটি করে খেতে পারেন।
কলা স্মুদি, প্যানকেক বা অন্যান্য খাবারের সঙ্গে কিন্তু আপনি কলা দিয়ে খেতে পারেন। তবে বেশিরভাগ অনেকেই কিন্তু কলা খালি পেটে খেয়ে থাকেন। কলা খালি পেটে খাওয়া কি স্বাস্থ্যের জন্য উপকারী?

- উপকারিতা
খালি খেতে কলা খেলে আপনার কিন্তু তাৎক্ষণিক শক্তি যোগাবে। যখন আপনি ব্যায়াম করতে যাবেন, তার আগে যদি একটা থেকে দুটো ফল খান। আপনি কিন্তু অনেকক্ষণ শক্তি পাবেন। তবে কলা খালি পেটে খেলে শরীরের নানান ক্ষতি হবে। যা হয়তো অনেকেই জানেন না।
- হার্টের সমস্যা
খালি পেটে কলা খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের ভারসাম্যকে নষ্ট হতে সাহায্য করে। যে কারণে হতে পারে হার্টের রোগ। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও ক্রমশ বাড়তে থাকে। তাই খালি পেটে কলা খাওয়া এড়িয়ে চলুন।
- সুগার হতে পারে
চিকিৎসকেরা বলছেন, যদি আপনি ব্লাড সুগার রোগে আক্রান্ত থাকেন, কখনোই কিন্তু ভুলে খালি পেটে কলা খাবেন না। কারণ, কলায় মিষ্টির পরিমাণ বেশি থাকে। যা খেলে রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকে। যে কারণে আপনার শরীর ক্লান্ত লাগতে পারে। মাথাব্যথা হতে পারে। কখনও কখনও বমিও হতে পারে। তাই খালি পেটে কলা খাওয়ার আগে সাবধান হোন।
- হজমের সমস্যা হবে
এমন অনেকেই রয়েছেন যারা সকাল শুরু করেন কলা দিয়ে। তবে কলায় প্রচুর পরিমাণে পেকটিন, ফাইবার থাকে। যা হজমকে কমিয়ে দেয়। পেট ফুলে যায়। পেটে অস্বস্তি হতে পারে। তাই খালি পেটে কলা খাবেন না।
- আয়রনের ঘাটতি হবে
যদি আপনার শরীরে আয়রনের ঘাটতি থাকে, তাহলে ভুলেও খালি পেটে কলা খাবেন না। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা আয়রন শোষণে বাধার সৃষ্টি করে। এতে কিন্তু আয়রনের ঘাটতি হতে পারে।
- অ্যাসিডিটির সমস্যা হবে
খালি পেটে কলা খেলে শরীরে অ্যাসিডিটির সমস্যা হবে। শরীর ক্রমশ ক্লান্ত হতে থাকবে। সারাদিন কোনও কাজের ক্ষমতা থাকবে না। তাই খালি পেটে কলা খাওয়ার আগে সাবধান হোন আপনিও।
- ওজন বাড়বে
যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তারা কলা খেয়ে কখনোই দিন শুরু করবেন না। এতে ওজন হু হু করে বাড়তে থাকে। কলায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যা খালি পেটে কলা খেলে ওজন বাড়বে।












Click it and Unblock the Notifications