সময় মতো লাঞ্চ, ডিনার করছেন তো? সঠিক সময়ে না খেলে স্বাস্থ্যের কী কী ক্ষতি হয়, জানেন

সঠিক সময় খাওয়া দাওয়া করলে তবেই কিন্তু শরীর সুস্থ থাকে। তবে বর্তমান সময়ে মানুষ এতটাই ব্যস্ত যে, অনেকেই কিন্তু সঠিক সময় খাওয়া-দাওয়া করছেন না বা করতে পারছেন না। যে কারণে নানান সমস্যা হয়। শুধু যে পেটে সমস্যা হয় তা নয়, হজমের সমস্যা হয়, ত্বক নষ্ট হতে থাকে।

আবার শরীরে শক্তিও কমতে থাকে অনেকের। অফিসে তাড়া থাকার কারণে সকালের ব্রেকফাস্ট করতে পারেন না। যাতে কিন্তু শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়ে। এমনকি বড় রোগেরও ঝুঁকি বাড়তে পারে।

lunch time

লিভারের ওপর চাপ পড়বে

যদি আপনি মধ্যরাতে খান, তাহলে আপনার লিভারের ওপর চাপ পড়বে। শরীর কিন্তু ক্রমশও খারাপ হতে থাকবে। বেশি রাতে খেলে ভারী খাবার খেলে অনেকেই হজম করতে পারেন না। কারণ অনেকেই কিন্তু খাবার খাওয়ার পরেই শুতে চলে যান। যে কারণে তারা হাঁটাচলা পর্যন্ত করতে পারেন না। তাতেই কিন্তু খাবার ভালোভাবে হজম হয় না। লিভারের বড় সমস্যা হতে থাকে।

ওজন বাড়ে

বিশেষজ্ঞদের মতে, ব্রেকফাস্ট সঠিক সময়ে না করলে, কর্টিসলের মাত্রা বাড়তে থাকে। যে কারণে মানসিক চাপ বাড়তে থাকে। যার ফলে আপনার উদ্বেগ লাগবে। শরীর খুব ক্লান্ত লাগবে, কাজ করতে পারবেন না। আবার অনেকক্ষণ না খেলে আপনার খাবার হজম করার ক্ষমতা কমতে থাকবে। তবে এখানেই শেষ নয়, ওজন কিন্তু হু হু করে বাড়তে থাকবে আপনার।

হজম ক্ষমতা কমবে

বিকেল তিনটের পর ঠান্ডা বা ভারী জাতীয় খাবার একদম খাবেন না। এগুলি খেলে খাবারগুলো হজম করতে পারবেন না। পেট পেঁপে থাকবে। অস্বস্তি হবে পেটে। শরীরকে শক্তিশালী করতে সকালের দিকে ভারী খাবার খান, তবে দুপুর বা বিকেলের পর একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন।

Take a Poll

অ্যাসিড হতে পারে

খালি পেটে চা-কফি একদমই খাবেন না। এতে অ্যাসিডিটির সমস্যা বাড়ায়। এতে আপনার অন্ত্রে জ্বালা হবে। আর এগুলিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। যা পাকস্থলীর ক্ষতি করবে। এতে আপনার শরীরে অস্বস্তি হবে। তারপর খাবার হজম ক্ষমতা কমে যাবে।

ঘুমের সমস্যা হবে

মধ্যরাতে কোনও খাবার খেলে আপনার ঘুমের সমস্যা হবে। ভালোভাবে ঘুমোতে পারবেন না। মেলাটনিন হরমোন নিঃসৃত হবে। যে কারণে আপনার ঘুমের সমস্যা হবে। এমনকি ত্বকের উপরেও প্রভাব পড়বে। চোখ, মুখ ফুলে যাবে। ত্বক ফ্যাকাসে হয়ে যাবে। ত্বকের উজ্জ্বলতা ভাব কমতে থাকবে। সেই সঙ্গে সারাদিন ক্লান্ত থাকবেন আপনি। যদি আপনি সঠিক সময় খাওয়া-দাওয়া না করেন, তাহলে আপনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়বেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+