গরমে পেট ঠান্ডা রাখতে, মুখের রুচি ফেরাতে খান এই রায়তাগুলি, রইল রেসিপি
গরম পড়তে শুরু করে দিয়েছে। এরপরেই ভ্যাপসা গরম আসার সময়। আর এই সময়ে শরীর যত্ন নেওয়া খুব দরকার। না হলে বমি, পেট খারাপ লেগেই থাকবে। তাই এই গরমকালে আপনি কিন্তু এই বিশেষ রায়তাগুলি বাড়িতে বানিয়ে খেতে পারেন। এগুলি কিন্তু শরীর আপনার সুস্থ রাখবে।
এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে। তাছাড়া গরমকালে যেহেতু মুখের রুচি সকলের থাকে না, তাই এই সময়ে এই রায়তাগুলো খেলে আপনার মুখে কিন্তু খাওয়ার রুচিও ফিরবে। জানুন কোন কোন রায়তা খাবেন আপনি।

শশার রায়তা
গরমে শশার রায়তা খেতে পারেন। শশা, দই, জিরে, ধনেপাতা, নুন মিশিয়ে রায়দা তৈরি করে খেতে পারেন। এটি পেট ঠান্ডা রাখবে। হজম ক্ষমতা বাড়াবে। শশা ভালো করে কেটে নিতে হবে। তারপর একটি বড় পাত্রে দই দিন, নিয়ে শশা কেটে দিয়ে দিন। তারপরে জিরে, ধনেপাতা, নুন মিশিয়ে টুকরো টুকরো করে কেটে রাখার শশা মিশিয়ে তৈরি করে ফেলুন শশার রায়তা।
টম্যাটোর রায়তা
গরমকালে আপনি বাড়িতে টম্যাটোর রায়তা বানিয়ে খেতে পারেন। এটি কিন্তু ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। তাই দই, পেঁয়াজ, ধনেপাতা, নুন মিশিয়ে টম্যাটো কুচি কুচি করে কেটে এই রায়তা বানাতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে। মানসিক চাপ কমাবে। এমনকি ভালো থাকবে ত্বকও। চুল হবে চকচকেও। তাই আপনিও গরমে এটি খান।
বোঁদের রায়তা
বোঁদের রায়তা খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে গ্রীষ্মকালে বোঁদের রায়তা বানানোও খুব সহজ। দই, বোঁদে, জিরা গুঁড়ো, ধনেপাতা, নুন দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য একটু বড় পাত্রে নিন,। জিরা, ধনেপাতা, নুন নিয়ে নিন। নিয়ে তারপর বোঁদেগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে রেখে দশ মিনিট ঢেকে রাখুন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার থাকে। যা আপনার খাবার হজম করতে সাহায্য করবে। শরীরকে ভেতর থেকে ঠান্ডা করবে। তাই এটি যদি আপনি নিত্যদিন খেতে পারেন, তাহলে আপনার পেটের কোনও সমস্যা থাকবে না। যদি আপনি অন্য কোনও আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications