গরমকালে শরীরে জলের ঘাটতি মেটাতে নিত্যদিন খান এই রসালো ফলগুলি
সূর্যের প্রখর রোদে বাইরে বেরোনোর দায় হয়ে পড়ছে সকলেরই। আর এসময় যদি শরীরের বিশেষ যত্ন না নেওয়া হয় বা শরীর ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু বড় সমস্যা। এতে কিন্তু স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। বমি বমি ভাব পায়। খেতে ইচ্ছা করে না। তাই এসময় প্রচুর পরিমাণে জল খেতে হয়। যাতে শরীর ডিহাইড্রেট না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হয়।
তবে সবসময় যে আর জল খেতে ভালো লাগে তা কিন্তু নয়। জলের পরিবর্তে আপনারা এমন অনেক ফল রয়েছে সেগুলি যদি নিত্যদিন খান তাহলে আপনার শরীর ডিহাইড্রেট হবে না। সেই সঙ্গে জলের ঘাটতি পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে ভিটামিন, পটাশিয়াম, ফাইবার, ক্যালসিয়ামের মতন ঘাটতি পূরণ হবে। দেখুন কোন কোন ফল গরমে রোজ খাবেন।

- তরমুজ
গরমকালে তরমুজ খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তরমুজে প্রচুর উপকারিতা রয়েছে। শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে এই মিষ্টি, রসালো ফল। তরমুজে ৯২% জল রয়েছে। তাই আপনি কিন্তু প্রত্যেকদিন গরমকালে তরমুজ খেতে পারেন। এতে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট যৌগ রয়েছে।
- শশা
শশা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। গরমকালে আপনি শরীর হাইড্রেট রাখতে চান তাহলে রোজ শশা খান। এতে ৯৫ শতাংশ জল থাকে। যা আপনার শরীরকে খুব ফিট রাখবে। এতে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে।
- স্ট্রবেরি ও টম্যাটো
জলের ঘাটতি মেটাতে আপনি নিত্যদিন স্ট্রবেরি ও টম্যাটো খেতে পারেন। স্ট্রবেরি ও টম্যাটো ৮৯ শতাংশ জল থাকে। তাছাড়াও থাকে ভিটামিন ও খনিজ। যা খেলে আপনার শরীর সুস্থ থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।
- কমলালেবু
যাদের অতিরিক্ত পরিমাণে ঘাম হয় তাদের শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে যায়। এদের শরীরে নানান সমস্যা হয়। তাই ভরসা রাখতে পারেন সাইট্রাস ফল কমলালেবুর উপরে। এতে ৮৫ শতাংশ জল থাকে। যা খেলে আপনার শরীরে জলের অভাব দূর হয়। এতে ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার, ক্যালসিয়ামের মতো যৌগ হবে। এতে হার্ট ভালো থাকবে।
- আম
রসালো ফল আম আপনি খেতে পারেন। এতে ভিটামিন এ, সি, সোডিয়াম, ফাইবার থাকে। শরীরে জলশূন্যতা রোধ করতে সাহায্য করে এটি। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications