ইউরিক অ্যাসিডের ব্যথায় কষ্ট পাচ্ছেন? মুক্তি পেতে খান গরমের এই ফলগুলি
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। রেহাই পান না তরুণ তরুণীরাও। আর এই ব্যথা কিন্তু খুব কষ্টদায়ক। এই ইউরিক অ্যাসিডের ব্যথা একবার শুরু হলে সহজে কমতে চায় না। এতে পায়ের গোঁড়ালি, হাঁটু, গাঁটেগাঁটে ব্যথা শুরু হয়। সেই অংশ লাল হয়ে যায়, হাত-পা নাড়ানো কষ্টকর হয়ে যায়। তাছাড়াও বিছানা থেকে সকালবেলা পা নামিয়ে হাঁটাও কষ্টকর হয়ে যায়।
ইউরিক অ্যাসিডের ব্যথা হলে রেডমিট, ডাল জাতীয় খাবার একদমই বন্ধ থাকে। কারণ এই খাবারগুলি খেলে আপনার এই ব্যথা ক্রমশ বাড়তে পারে। যদি আপনি ইউরিক অ্যাসিডের ব্যথা দ্রুত কমাতে চান তাহলে গরমকালে অবশ্যই এই ফলগুলি খাবেন। এতে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের ব্যথা সহজেই কমবে। জানুন কোন কোন ফল নিত্যদিন খাবেন।

কমলালেবু
ইউরিক অ্যাসিডের ব্যথা কমাতে আপনি অবশ্যই নিত্যদিন কমলালেবু খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমাতে পারে। তবে অত্যাধিক পরিমাণেও খাবেন না। নিত্যদিন খেলে একটি করে খাওয়ার চেষ্টা করুন। কমলালেবু না পেলে আপনি সরবতি লেবুও খেতে পারেন।
তরমুজ
গরমকালে বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়। আর তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দিতে সাহায্য করে। আর তরমুজ নিত্যদিন খেলে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে। এমনকি শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। আবার শরীরের জলের শূন্যতাও পূরণ হবে। তাই গরমকালে অবশ্যই তরমুজ খাবেন।
ডালিম
গরমকালে নিত্যদিন খাবেন ডালিম। আর এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ ৷ যা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে । ডালিমে থাকে অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা ফোলাভাব কমাতে সাহায্য করে । এটি কিন্তু আপনার শরীরকে ডিহাইড্রেট হতে দেবে না।
আনারস
আনারস খাওয়া খুবই উপকারী। গরমকালে আপনি কিন্তু অবশ্যই নিত্যদিন আনারস খাবেন। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে আপনার ইউরিক অ্যাসিড অবশ্যই প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাবে। যাতে কিন্তু আপনার হাত পায়ের ব্যথা অনেকটাই কমবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications