গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে ও সান স্ট্রোক থেকে বাঁচতে কী কী খাবার খাবেন, দেখুন

গরমের দাবদাহে প্রায় নাজেহাল হয়ে পড়ছেন মানুষ। এই সময় ক্রমশই শরীর ডিহাইড্রেট হতে থাকে এবং শরীরের শক্তি ক্রমশ কমতে থাকে। কাজের কোনও ইচ্ছা থাকে না। শরীর সব সময়ে ক্লান্ত হতে থাকবে। এসময়ে শরীরের যত্ন নেওয়া দরকার, না হলে অনেক সময় মুখে ঘামের থেকে ব্রণও হয়। এই সময়ে সকলেরই পচ্রুর পরিমাণে জল খাওয়া দরকার। এমন অনেক খাবার আছে যেগুলি খেলে শরীরে জলের ঘাটতি মিটবে।

তরমুজ

তরমুজ

তরমুজ একটি গ্রীষ্মকালীন মৌসুমী ফল। এটিতে ৯১.৪৫ শতাংশ জল রয়েছে। এটি খেলে আপনার শরীরে যেমনি জলের চাহিদা মিটবে। অক্সিডেন্টে ভরপুর তরমুজ আপনাকে ভেতর থেকে খুব ঠান্ডা রাখবে। সেই সঙ্গে আপনার শরীরেও খুব সতেজ থাকবে।

শশা

শশা

শশায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। গ্রীষ্মকালে শশা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। শশায় প্রচুর পরিমাণে জল থাকে। এটি খেলে আপনার খুব ভালো হজম হবে এবং সেই সঙ্গে শরীর থাকবে ঠান্ডাও।

দই

দই

দই যে সুস্বাদু তা কিন্তু নয়, এতে শীতলও রাখতে হবে। আমাদের দই খাওয়া খুব দরকার, তাই গরমকালে প্রত্যেকদিন খাবার পাতে টক দই খাওয়া খুব ভালো। যদি আপনি দই খেতে না পারেন তাহলে আপনি লস্যিও নিয়েও খেতে পারেন বা অনেকের রায়তায় বানিয়ে খান। দই খেলে খুব তরতাজা থাকে। শুধু তাই নয়, আপনি বিকেলে স্নাক্সে মৌসুমী ফল দিয়ে স্মুদি ও খেতে পারেন।

ডাব না নারকেলের জল

ডাব না নারকেলের জল

গরমকালে ডাব বা নরকেলের জল খাওয়া খুব ভালো, কারণ এই জলে থাকে ভিটামিন, খনিজ, তাছাড়া অন্যান্য পুষ্টিগুণে ভরপুর এই জল খেলে আপনার শরীর ভেতর থেকে যেমন শীতল থাকবে তেমনি আপনার শরীর খুব সহজে গরম হবে না। তাছাড়াও এই জল খেলে সহজে ক্যানসার হবে না।

 পুদিনা পাতা

পুদিনা পাতা

পুদিনা পাতার শরবত করে খেলে গরম কালে শরীর খুব ঠান্ডা থাকে। এই পাতাটি আপনি সব সবজি বিক্রেতাদের কাছেই পাবেন। দই রায়তার সঙ্গে পুদিনা পাতা খেলে শরীর বেশ সুস্থ থাকে। তাছাড়া অনেক কিছু চাটনিও করে খান। শরীর সতেজ রাখতে বছরের বারো মাসেই আপনি পুদিনা পাতা খেতে পারেন।

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজি

সারা বছরই সবুজ শাকসবজি খেলে শরীরে অনেক উপকার হয়, ঠিকই তবে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখা খুব দরকার। কারণ এতে প্রচুর পরিমাণে জল থাকে। গরমকালে আমাদের শরীর খুব শুকিয়ে যায় অর্থাৎ ডিহাইড্রেট হতে থাকে এবং শরীরে নানা রকম অসুবিধার সৃষ্টি হয়। তাই প্রত্যেক দিন গরমকালে খাদ্য তালিকায় সবুজ শাকসবজি আপনার শরীরে জলের পরিমাণ অনেকটাই বাড়াবে।

পেঁয়াজ

পেঁয়াজ

গরমকালে কাঁচা পেঁয়াজ খেলে শরীর খুব শীতল থাকে। তাছাড়া অনেকে লেবু ও নুনের সঙ্গে স্যালাড করেও কাঁচা পেঁয়াজও খেতে পারেন। তাছাড়া সবজি, তরকারি বা রায়তায় পেঁয়াজ দিয়ে খাওয়া ভালো। তাই খাদ্য তালিকায় পেঁয়াজ রাখলে সান স্ট্রোক আপনি রক্ষা পাবেন।

লেবু জল

লেবু জল

গরমকালে লেবুর জল খাওয়ার শরীরের জন্য খুব ভালো। এটি শরীরকে ভেতর থেকে সতেজ রাখে। শুধু তাই নয় শরীরে জলের ঘাটতি মেটাতে এটি সক্ষম। এই লেবুর জলে আপনি এক চিমটি জিরের গুঁড়ো, সামান্য স্বাদ মতন লবণ, একটু নুন দিয়ে খেতে পারেন। দেখবেন এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে।

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+