গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় জেরবার হচ্ছেন আপনিও, মুক্তি পেতে খান এই খাবারগুলি
অনেকেরই নিত্যদিন কাজের চাপে খাওয়া-দাওয়ার রুটিন সেভাবে মানা হয় না। যে কারণে তাঁদের শরীর অনেক খারাপ হতে থাকে। শরীরে পুষ্টি ঘাটতি দেখা দেয়। বমি হয়, পরিপাকতন্ত্রের উপর বিশেষ প্রভাব পরে।
আপনি যদি গ্যাস ,অম্বলের সমস্যা থেকে বের হতে চান ও অ্যাসিডিটির সমস্যা কমিয়ে শরীরকে একদমই ফিট রাখতে চান, তাহলে অবশ্যই ডায়েটে রাখতে পারেন এই খাবারগুলি। দেখুন কোন কোন খাবার খাবেন।

- মেথি
মেথি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যা পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে। তবে প্রত্যেকদিন খালি পেটে মেথির জল খেতে পারেন। এতে খুব ভালো হজম হবে। পেটে বাড়তি মেদ থাকলে তাও কিন্তু দ্রুত কমবে।
- হলুদ
হলুদ হচ্ছে ওষধিগুণে পূর্ণ। আপনি যদি নিত্যদিন খাবারে হলুদ খান, তাহলে শরীরে কিন্তু অনেক ঘাটতি পূরণ হবে। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এক গ্লাস জলেও এক চিমটি হলুদ মিশিয়ে খেতে পারেন। এতে আপনার শরীর কিন্তু একদমই ফিট থাকবে।
- আদা
আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আদায় অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, আপনার শরীরে যদি কোথাও ব্যথা থাকে, তাহলে কিন্তু আদা খাবেন। এমনকি বুকে পুরানো কফ, সর্দি- কাশি থাকলে তাও কিন্তু দ্রুত কমবে। চাইলে আপনি এক টুকরো আদা পিষে তার রস বার করেও খেতে পারেন।
- চিয়া বীজ
চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা হজম শক্তি বাড়ায়। যাতে ওজন নিয়ন্ত্রণে থাকে। তাই আপনিও নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন চিয়া বীজ।
- পেঁপে
পেঁপে হজম ক্ষমতা বাড়ায়। বদহজম, অ্যাসিডিটির সমস্যা কমাতে সাহায্য করে পেঁপে। ডায়েটে কিন্তু দু'চার কোয়া পেঁপে রাখতেই পারেন। এতে কিন্তু ফাইবার থাকে। যা খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। তাই আপনিও নিত্যদিন খেতেই পারেন পেঁপে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications