Alzheimers: নিয়মিত পাতে রাখুন এই খাবারগুলি, তাতেই ঝুঁকি কমবে অ্যালঝাইমারের
Alzheimers: প্রায় বেশিরভাগ মানুষই ছোটখাটো বিষয় নিয়ে মাঝে মধ্যেই ভুলে যান। এর কারণ অনেক সময় মানুষের স্মৃতি দুর্বল হয়ে পড়ে, যে কারণে তাঁরা ভুলে যান। এই সমস্যায় শুধু মাত্র বয়স্ক ব্যক্তিরা ভোগেন তা কিন্তু নয়, তরুণ-তরুণীদের মধ্যেও এই প্রভাব অনেক সময়ে লক্ষ্য করা যায়। আবার অনেকেই কথা বলতে বলতে অনেক কিছু ভুলে যান, এগুলি কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। এগুলি কিন্তু ডিমেনশিয়া বা অ্যালঝাইমার রোগের লক্ষণ। যে ব্যক্তি এই রোগে আক্রান্ত থাকেন তাঁর মস্তিষ্কে সমস্যা থাকে।
এই রোগ হলে স্মৃতিশক্তি কমতে থাকে, এমনকি তাঁরা আসতে আসতে পুরনো দিনের কথা ভুলতে থাকেন। যদিও এই রোগ হয়, মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে, পরিবারে কেউ যদি আগে থেকে অ্যালঝাইমার রোগে আক্রান্ত থাকেন তাহলেও, আবার মানসিক চাপে থাকলেও কিন্তু এমন রোগের ঝুঁকি লেগে থাকে।

- কী ভাবে মুক্তি মিলবে এই রোগ থেকে
৬৫ বছর বয়সের বেশি বয়সী ব্যক্তিরা এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হন। কিছু ওষুধ আছে, থেরাপি রয়েছে যার সাহায্যে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে অ্যালঝাইমার রোগের ঝুঁকি কমাতে পারে এমন অনেক খাবারও রয়েছে। সেগুলি যদি আপনি রোজ খান তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন বা এই রোগের ঝুঁকি কমতে পারে অনেকটাই। সেই খাবারের মধ্যে কী কী রয়েছে, দেখুন।
- প্রোটিন সমৃদ্ধ খাবার
অ্যালঝাইমার হল মস্তিষ্কের একটি রোগ, তাই এটি থেকে মুক্তি পেতে আপনাকে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার। সেই সঙ্গে যদি পারেন রোজ ব্যায়াম করবেন। তাহলে আপনার মানসিক চাপ থাকলে সেটি থেকেও মুক্তি পাবেন। যদি পারেন রোজ ডিম, মটরশুঁটির ডাল খাওয়ার চেষ্টা করুন।
- সবুজ শাক সবজি
এই রোগ থেকে বেরোতে নিত্যদিন সবুজ শাকসবজি খাওয়া খুব দরকার। যেমন- কারণ এই খাবারগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফাইবার, আয়রন, জিঙ্ক থাকে। এগুলি অ্যালঝাইমার রোগ কমাতে সক্ষম। এগুলি খেলে কিন্তু আপনার নিত্যদিন ঘুমও খুব ভালো হবে।
- বাদাম ও বেরি ফল
অ্যালঝাইমার রোগের ঝুঁকি কমাতে নিত্যদিন খান বাদাম ও বেরি জাতীয় ফল, ব্লুবেরি, স্ট্রবেরি খেতে পারেন, এগুলি খেলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। সেইসঙ্গে আপনার নার্ভকে সচল রাখতে সাহায্য করবে।
- গোটা শস্য
গোটা শস্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। তাছাড়াও থাকে ভিটামিন, খনিজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টের মতন যৌগ। এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে না। সেই সঙ্গে আপনার মস্তিষ্ক ভালো থাকবে।
- মদ
গবেষণায় উঠে এসেছে, যদি আপনি অল্প পরিমাণে মদ খান তাহলেও কিন্তু অ্যালঝাইমার রোগ থেকে মুক্তি পেতে পারেন। মহিলারা দিনে ছোট এক গ্লাস মদ খেতে পারেন এবং পুরুষেরা দু’গ্লাস খেতে পারেন। তবে তাঁর থেকে বেশি খাবেন না।












Click it and Unblock the Notifications