তীব্র গরমে শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে খান এই খাবারগুলি, বাড়বে রোগপ্রতিরোধের ক্ষমতাও
প্রচন্ড গরমে বাড়ির বাইরে পা রাখা দায় হয়ে পড়েছে সকলের। তীব্র গরমের তাপে অনেকেরই প্রায় শরীর খারাপ হয়ে যাচ্ছে। আবার এই মরসুমে খাওয়ার ইচ্ছা কারোরই থাকে না। সেই সঙ্গে যদি আপনি কম পরিমাণে জল খান তাহলে কিন্তু শরীর ডিহাইড্রেট হতে থাকবে। তাই এই সময়ে শরীর ঠান্ডা রাখতে হবে এবং পুষ্টি সম্মত খাবার খেতে হবে।
সেই সঙ্গে শরীর যাতে হাইড্রেট থাকে তার জন্য বিশেষ খাবার খেতে হয়। গরমকালে এমন কিছু খাবার আছে যেগুলি আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে। গরমের হাত থেকে বাঁচতে ও শরীর হাইড্রেট রাখতে রোজকার খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি।

- শশা
শশায় জলের পরিমাণ সবথেকে বেশি থাকে। একটি শশাতে ৯৫ শতাংশ জল থাকে। যা খেলে আপনার শরীরে জলের ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি আপনার শরীর ঠান্ডা থাকবে। শুধু তাই নয়, এতে ফাইবার থাকে, ক্যালোরির পরিমাণ কম থাকে। যা আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে।
- তরমুজ
গরমে শরীর হাইড্রেট রাখতে তরমুজের থেকে আর ভালো ফল হয় বলে মনে হয় না। এটি খেতেও খুব সুস্বাদু তেমন পুষ্টিগুণেও ভরপুর। এই মিষ্টি ফলেও প্রচুর পরিমাণে জল থাকে। তাছাড়াও থাকে লাইকোপেন। তাই আপনি যদি রোজ তরমুজ খান তাহলে শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে আপনার শরীরের মেদ খুব দ্রুত কমবে।
- ভুট্টা
যারা ডায়েট করছেন বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারা নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন ভুট্টা। ভুট্টাতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, খনিজ থাকে। ভুট্টা দিয়ে আপনি স্যালাড করে খেতে পারেন। তাছাড়াও থাকে ক্যারোটিয়েড। যদি আপনার চোখের সমস্যা থাকে তাহলে কিন্তু নিত্যদিন ভুট্টা খেতে পারেন।
- চেরি ফল
স্বাদে মিষ্টি এই চেরি ফল খেতে প্রায় সকলেই কমবেশি ভালোবাসেনা। এতে প্রচুর পরিমাণে পালিফেনল থাকে। এতে ফাইবার থাকে, যা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। যদি আপনি ডায়েট করেন তাহলে নিত্যদিন অবশ্যই খাদ্য তালিকায় এখন চেরি ফল। সেই সঙ্গে শরীরকে রাখে ঠান্ডাও।
- কুমড়ো
গ্রীষ্মকালে শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে অবশ্যই খাবেন কুমড়ো। কুমড়াতে ফাইবার থাকে। থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার শরীরকে ভেতর থেকে ভালো রাখবে। এটি খেলে বাড়বে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও।












Click it and Unblock the Notifications