এই সুপারফুডগুলি খেলেই বাড়বে হজম ক্ষমতা, সঙ্গে মানুন এই টিপসগুলিও
এমন অনেকেই রয়েছেন যারা তেল মশলা যুক্ত খাবার খেলে সেই খাবার সহজে হজম করতে পারেন না। আবার হালকা খাবারও তারা হজম করতে পারেন না অর্থাৎ তাদের হজমের সমস্যা রয়েছে।
যদি আপনারও সেই হজমের সমস্যা থাকে, তাহলে কিন্তু এই টিপসগুলি মানতে পারেন অর্থাৎ হজম শক্তি বাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টিপসগুলি মানতে পারেন। তাছাড়াও এই খাবারগুলি খেলে আপনার খাবার ভালো হজম করতে পারবেন।

অনেকের সকালের দিকে খাবার খেলে শরীর সুস্থ থাকে, আবার সন্ধ্যের পর পেট কিন্তু ফুলতে থাকে। বলা হয় এই সমস্যা কিন্তু একদমই ভালো নয়। এতে শরীরে অনেক রকম সমস্যা হয়। যদি আপনার হজমশক্তি কমতে থাকে। তাহলে আপনার ঘনঘন ঠান্ডা লাগবে। কাশি হবে, অর্থের সমস্যা কমবে। পেট সবসময় ভার থাকবে।
প্রাণায়ম
আর এই হজম শক্তিকে বাড়াতে আপনি কিন্তু এই টিপসগুলো মানতে পারেন অর্থাৎ আপনি নিত্যদিন প্রাণায়াম করুন অর্থাৎ মলাসন করার চেষ্টা করুন। এতে হজম ক্ষমতা ভালো থাকে। অন্ত্রে অক্সিজেন পৌঁছাবে। এতে হজম শক্তি বাড়ে এবং হজমের কোনও সমস্যা থাকলে তাহলে কমবে।
আদা চা
আদা চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই খাবারের আগে আদা চা খেতে পারেন। এতে আপনার পেটের সমস্যা কমবে এমনকি হজম ক্ষমতাও বাড়তে থাকবে।
ভারী খাবার এই সময়ে খাবেন না
ভারী খাবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত খাবেন। তারপর কিন্তু ভারী খাবার খাবেন না। এতে হজম শক্তি আপনার কমতে থাকবে। খাবার ভালো হজম করতে পারবেন না। রাতের দিকে অবশ্যই সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন।
অবশ্যই হালকা খাবার খাবেন
খাবারের পর পুদিনা পাতার চা খান। এতে শরীর সুস্থ থাকে। হজমের যেকোনও সমস্যা কমে। পুদিনা চা খেলে আপনার পরিপাকতন্ত্র ভালো থাকবে। পেট ফাঁপা, গ্যাস, হজমের সমস্যা, বদহজমের সমস্যা কমবে, শরীর সুস্থ থাকবে।
তাড়াতাড়ি খাবেন না
কোনও খাবার তাড়াতাড়ি খাবেন না। এতে আপনার ওজন বাড়ার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতাও কমতে থাকবে। আপনি যখন খাবার খান, ধীরে ধীরে খান। তবে চিবিয়ে খাবার চেষ্টা করুন। এতে আপনার খাবার আপনি ভালো হজম করতে পারবেন। নিত্যদিন এই খাবারগুলি খান, তাহলে আপনার হজম ক্ষমতাও বাড়বে। জানুন কোন কোন খাবার খাবেন।
দই
দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। দই হল প্রোবায়োটিক একটি খাবার। হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এমনকি পেটের কোনও সমস্যা থাকে, তাও কমবে।
আদা
আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে, তাই আদা খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কমবে।
কলা
কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার অন্ত্র জন্য খুব ভালো। এমনকি অন্ত্র ভালো রাখতেও নিত্যদিন কলা খেতে পারেন।
মৌরি বীজ
মৌরি বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে আপনার হজম ক্ষ্মমতা বাড়বে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
ওটস
হজমের সমস্যা কমাতে আপনি ওটস খেতে পারেন। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার অন্ত্রের সমস্যার কমাবার পাশাপাশি গ্যাস, অম্বলের সমস্যাও কমবে।












Click it and Unblock the Notifications