রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারছেন না, নিয়মিত এই খাবারগুলি খেয়ে দেখুন তো উপকার পান কিনা!
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার। না হলে মস্তিষ্কের বিকাশও ঘটবে না। মেজাজ উন্নত থাকবে না। সেই সঙ্গে বহু রোগ, ব্যাধির শিকার হতে হয়। কিন্তু সকলেরই যে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় তা কিন্তু নয়। এমন অনেকে আছেন যারা রাতে শোন কিন্তু সঠিকভাবে রাতে ঘুমোতে পারেন না।
আবার এমন অনেকে রয়েছেন যাদের মানসিক চাপের কারণে ঘন্টার পর ঘন্টা বিছানায় থাকার পরেও তাঁদের রাতে ভালো ঘুম হয় না। যদি আপনিও রাতে এমন সমস্যায় ভোগেন এবং তা থেকে মুক্তি পেতে চান তাহলে তাহলে এগুলি খেতে পারেন। এতে আপনার রাতে খুব ভালো ঘুম হবে। মস্তিষ্কের বিকাশ ঘটবে। কী কী খাবেন, দেখুন।

- বাদাম
পুষ্টিগুণে ভরপুর বাদাম আপনি খেতে পারেন রোজ। এটি খেলে আপনি ঘুমের সমস্যা থেকে মুক্তি পাবেন। টাইপ টু ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি কমবে অনেকটাই। এতে প্রচুর পরিমাণে মেলাটোনিন থাকে। তাছাড়াও থাকে ম্যাগনেসিয়াম। যা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে।
- কিউই
সবুজ রসালো কিউই ফলটি পুষ্টিগুণে ভরপুর। তা আমরা সকলেই জানি। এতে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি। যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এই ফলে প্রচুর পরিবারে অক্সিডেন্ট থাকে। যা ঘুমের মানকে আরোও উন্নত করতে সাহায্য করে। ভিটামিন সি ও আন্টিইনফ্লেন্টরি বৈশিষ্ট্য থাকে। এই ফল খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু আসতে আসতে বাড়তে থাকবে। এই ফল যদি আপনি রোজ খান তাহলে আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রাও শরীরে কমবে। তাছাড়াও কিউই ফল খেলে খুব দ্রুতই আপনার প্লেটরেট বাড়তে থাকবে অর্থাৎ যারা ডেঙ্গু রোগে ভুগছেন তাঁদের জন্য এটি খুব উপকারী ফল।
- আখরোট
আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি ও লিনোনিক অ্যাসিড থাকে। কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আখরোট। যা স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। মেলাটোনিন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যা আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে সাহায্য করবে।
- ক্যামোমাইল টি
ক্যামোমাইল টি একটি ভেষজ চা। এতে প্রচুর ফ্ল্যাভোন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এটি শুকনো ক্যামোমাইল ফুল থেকে তৈরি হয়। এটি খেলে আপনার অনিদ্রার মতন সমস্যা কমবে এবং মস্তিষ্ক সঠিকভাবে কাজ করাতে আপনি এই চা খেতে পারেন। গুরুতর কোনও রোগে আক্রান্ত থাকলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications