ওজন কমাতে মরিয়া হয়ে উঠেছেন, এই ফাইবার সমৃদ্ধ খাবারেই কমবে শরীরের বাড়তি মেদ
ওজন কমিয়ে লাস্যময়ী চেহারা ধরে রাখতে কে না চায় বলুন! আর যে কারণে সকলেই কিন্তু ব্যায়াম করেন, কড়া ডায়েট মেনে চলেন। আবার ভালো-মন্দ খাবার ইচ্ছা হলেও মুখে তুলতে পারেন না তাঁরা। যারা ওজন কমাবার জন্য নিয়মমাফিক ডায়েট করছেন। তাদের নিত্যদিনের খাবার দাবারের দিকে বিশেষ নজর দিতে হয়। তাদের নিত্যদিনের খাবারের মেনুতে ফাইবার সমৃদ্ধ খাবার রাখতেই হয়। না হলে তাঁদের ওজন কিন্তু বাড়তে থাকে।
ফাইবার সমৃদ্ধ খাবার খেলেই পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। খিদে সহজে পাবে না। যদি আপনি ওজন কমাতে চান তাহলে আপনার রোজকারের ডায়েটে এই ফাইবার সমৃদ্ধ গুলি খাবারগুলি রাখতে পারেন। দেখুন কী কী রাখবেন।

- সবুজ শাক সবজি
সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যেমন- পালংশাক, গাজর, কলমি শাক, মটরশুঁটি। যদি আপনি নিত্যদিন এগুলি খান তাহলে আপনার ওজন কমবেই। তার কারণে এগুলোতে ক্যালোরির পরিমাণ কম থাকে। ফাইবার বেশি থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। সেই সঙ্গে শরীর সুস্থ রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে।
- ফল
যদি আপনি নিত্যদিন ফল খান বা ফলের রস খান তাহলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। অন্য কোনও খাবার খাওয়ার প্রতি ইচ্ছাই আপনার থাকবে না। যেমন- আপেল, নাশপাতি, বেরি, কমলালেবু। নিত্যদিন খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। এগুলি খেলে আপনার ত্বক উজ্জ্বল হবে। শরীরও খুব সুস্থ থাকবে।
- শিম, ছোলা
শিম, ছোলা, মুসুরির ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাছাড়াও থাকে ফাইবার। এতে কিন্তু ক্যালোরির পরিমাণ নেই বললেই চলে। এগুলি আপনার শরীরে শক্তি যোগানোর পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে রাখবে।
- গোটা শস্য
গোটা শস্য খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনি নিত্যদিন খেতে পারেন গোটা শস্য। যেমন- কুইনোয়া, ওটস, বার্লি, রুটি। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা ওজন কমাতেও সাহায্য করে।
- বাদাম ও বীজ
বাদামও বীজ জাতীয় খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন। যেমন- শণের বীজ, কুমড়োর বীজ। এগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে ফাইবার ছাড়াও থাকে ভিটামিন। এগুলি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি বড় রোগের ঝুঁকি অনেকটাই কমবে।
- অ্যাভোকাডো
পুষ্টিগুণে ভরপুর অ্যাভোকাডো নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন আপনিও। এতে ফাইবার ছাড়াও থাকে ভিটামিন, পটাশিয়াম, খনিজ ,আন্টিঅক্সিডেন্ট। একে আমরা সুপারফুড বলে থাকি। ওজন কমাতে ভরসা রাখুন এই ফলের ওপর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications