মেদ ঝরাতে হিমশিম খাচ্ছেন, ওজন নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখুন এই কালো খাবারগুলিতেই

ওজন নিয়ন্ত্রণে থাকলে শরীর একদমই ফুরফুরে থাকে। এতে বড় রোগেরও ঝুঁকি অনেক কম থাকে। এমন অনেকেই রয়েছেন যারা নিত্যদিন কড়া ডায়েটের মধ্যে থাকেন। তবুও তাঁরা ওজন কমাতে পারেন না। ইচ্ছা হলেও তারা তাদের মনের মতন খাবার খেতে পারেন না।

ওজন নিয়ন্ত্রণে রাখতে গিয়ে তারা হিমশিম খেয়ে যান। ঘন্টার পর ঘন্টা জিমে সময় কাটান, হাঁটেন। তবুও কিন্তু ওজন তাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে যদি আপনি এই কালো খাবার গুলো আপনার ডায়েটে রোজ রাখেন। তাহলে কিন্তু আপনার ওজন অনেকটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। দেখুন, নিত্যদিন কোন কোন খাবার খাবেন।

Fat

  • কালো রসুন

আমিষাশাসী ব্যক্তিরা কিন্তু নিত্যদিন খাদ্য তালিকায় রাখেন রসুন। আপনি কি কখনও কালো রসুন খেয়েছেন? কালো রসুনের স্বাদ কিন্তু একটু আলাদাই। তবে জানেন তো সাদা রসুনের তুলনায় কালো রসুনে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাবে। সেই সঙ্গে আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রনে থাকবে। তাই দেরি না করে আজ থেকেই রান্নায় দিন কালো রসুন।

  • কালো চাল

কালো চাল শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই। সাদা, বাদামি চালের পাশাপাশি কালো চালেও রয়েছে প্রচুর গুণ। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাছাড়াও এই চালে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যা আপনার ওজন কমাতে সাহায্য করবে। এমনকি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও কালো চালের জুরি মেলা ভার। এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করবে।

  • কালো চা

চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ। কারণ চাতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তবে আপনি কালো চায়ের উপর ভরসা রাখতেই পারেন। এতে প্রচুর পরিমাণে পলিফেনল থাকে। যা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। সেই সঙ্গে ওজনও কিন্তু আপনার একদম নিয়ন্ত্রণে থাকবে। কারণ পলিফেনল কোষের ক্ষতি কমাতে সাহায্য করে।

  • ব্ল্যাকবেরি

বেরি জাতীয় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। সেই সঙ্গে আপনি যদি নিত্যদিন ব্ল্যাকবেরি খান তাহলে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। সঙ্গে শরীরও ভালো থাকবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। চুল ও ত্বক উজ্জ্বল রাখতে ব্ল্যাকবেরির জুড়ি মেলা ভার। যদি কোনও রোগে আপনি আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+