Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গরমে মিষ্টি ও রসালো তরমুজ কেনার আগে চেনার সহজ উপায়গুলি জেনে নিন

তরমুজ খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। আর ফলপ্রেমীদের কথা তো বাদই দিলাম, কারণ তারা তরমুজ পেলে অন্য কিছু বোঝা চান না খেতে। গরমকালে তরমুসের জুস থেকে শুধু তরমুজ খেতেও সকলেই ভীষণ পছন্দ করেন। এই ফলে প্রচুর পরিমাণে জল থাকে।

যা শরীরকে কিন্তু হাইড্রেট রাখতে সাহায্য করে। ঠান্ডা রসালো তরমুজ মুখে পড়লে শরীর ঠান্ডা হয় না শুধু। জলের অভাবও কিন্তু মিটে যায়। তবে কীভাবে বাজারে গিয়ে তরমুজ দেখে আপনি চিনবেন যে এই ফল মিষ্টি ও রসালো? জানুন সেই টিপসগুলি।

watermelon

কেমেন ধরনের তরমুজ কিনবেন

গরমকালে যখন আপনি বাজার থেকে তরমুজকে কিনবেন, অবশ্যই কিন্তু তরমুজকে সঠিক দেখে কিনবেন। না হলে কিন্তু তরমুজ মিষ্টি হবে না। তরমুজ কেনার সময় আপনাকে সঠিক ভাবে কিনতে হবে। যেমন তরমুজের আকৃতি কিন্তু তার স্বাদ নির্ধারণে খুব সাহায্য করে। তাই তরমুজকে আগে ভালোভাবে চিনতে হবে। গোলাকার বা ডিম্বাকার তরমুজ কিনুন। ভারী হলে তবে কিন্তু তার স্বাদ বেশি সুন্দর হবে। মিষ্টিও বেশি হবে। আর ডিম্বাকার তরমুজ হলে এতে জলের পরিমাণ বেশি থাকে। এটাও মিষ্টি হয়।

দাগ দেখে কিনুন

তরমুজ কেনার সময় অবশ্যই দেখে নেবেন তরমুজের গায়ে হলুদ দাগ রয়েছে কিনা, অর্থাৎ এই তরমুজটি যদি খুব বেশি মিষ্টি হয়। এই হলুদ দাগ থাকলে তাহলে তরমুজটা কিন্তু খুব মিষ্টি হবে। তরমুজ না কেটেই আপনি বুঝতে পারবেন তরমুজের ভেতরে অংশ লাল ও তাজা । তাই তরমুজ এমনভাবে কিনুন গায়ে হলুদ দাগ দেখে কিনুন।

কী রঙের দাগ থাকবে

অনেক সময় ক্রিম রঙেরও তরমুজের গায়ে দাগ থাকে, সেটিতে ভয় পাবেন না এটি ক্ষেতের দাগ। এই তরমুজ কিন্তু অত্যন্ত পাকা হবে , এর জলের পরিমাণ বেশি হবে।

খোসা দেখুন

তরমুজ কেনার সময় তরমুজের খোসার উপর যে দাগগুলো রয়েছে, সেগুলোকে ভালো করে দেখবেন। যদি দেখেন কালো রেখা কিংবা হালকা হালকা বাদামী রঙের রেখা রেখা রয়েছে, তাহলে সেই তরমুজ কিনতে পারেন। এই তরমুজ কিন্তু অত্যন্ত মিষ্টি হয়।

ওজন দেখুন

তরমুজ কেনার সময় সবার প্রথম ওজন দেখা খুব গুরুত্বপূর্ণ। একটি পাকা তরমুজ এর ওজন তা কিন্তু অত্যন্ত বেশি হবে। তাই ওজনটি খুব ভারী হলে তাহলে তাই তরমুজটি মিষ্টি হবে , রসে ভরা হবে। তরমুজের ওজন হালকা হয়, তাহলে বুঝবেন তরমুজটা শুকিয়ে গেছে। ভেতরে কিন্তু অত রস নেই।

টোকা দিন

যখন আপনি তরমুজ কিনবেন, তখন তরমুজে হালকা করে টোকা দেবেন কিংবা আঙ্গুল দিয়ে একটু টোকা দিয়ে দেখুন। যদি শব্দ বের হয়, তাহলে বুঝবেন তরমুজটি ভেতর থেকে ভালো। অর্থাৎ তরমুজটির সম্পূর্ণ পাকা, রসালো ও মিষ্টি হবে। যদি তরমুজে টোকা দেওয়ার পর দেখেন শব্দটা বেশি বের হচ্ছে না, তাহলে বুঝবেন তরমুজের ভেতরটা ফাঁপা। রস একদমই নেই ও ভেতরটা কিছুটা হলেও শুকিয়ে গেছে। এগুলি মেনে আপনি কিন্তু সহজেই লাল ও রসালো তরমুজ কিনতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+