এবার দুর্গাপুজোয় সাজুন একটু অন্য লুকে, সবার থেকে আলাদা দেখাতে মানুন এই টিপসগুলি
দুর্গাপুজো আসতে আর বেশি দিন বাকি নেই। আর এই পুজোর জন্যই কিন্তু সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন। দুর্গাপুজোয় কেমন সাজবেন, কেমন পোশাক পরবেন, তা নিয়ে চিন্তার কিন্তু কারোর যেন শেষ থাকে না। অক্টোবর মাসের তিন তারিখ থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো।
এই সময়ে কেমন সাজবেন আপনি। যদি এবছর দুর্গাপুজোয় একটু অন্যরকম সাজাতে চান অর্থাৎ যা দেখতে সবার থেকে একটু আলাদা লাগবে। কেমন ভাবে আপনি সাজবেন, তাই নিয়ে ভাবছেন, চিন্তা নেই রইল টিপস।

- আইলাইনার দিতে ভুলবেন না
পুজোর সময় অনেকেই কিন্তু শাড়ি পরতে চান। তাছাড়া অষ্টমীতে শাড়ি পরবেন না, তাই আবার হয় নাকি! তাই এই পুজোয় অষ্টমীর দিন আপনি শাড়িতে সেজে উঠুন। এই দিনে আপনি একটু হালকা রঙের শাড়ি পরতেই পারেন আপনি। এতে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে আপনাকে। এই সাজের সঙ্গে অবশ্যই চোখে কিন্তু আইলাইনার দিতে ভুলবেন না।
- পশ্চিমী ড্রেস পরুন
যদি আপনি শাড়ি পরতে খুব একটা বেশি ভালো না বাসেন। তাহলে নবমীতে আপনি কিন্তু পশ্চিমী ড্রেস পরতেই পারেন। তাতে কিন্তু দেখতে বেশ দারুন লাগবে আপনাকে। যদি সেরকমই আপনার প্ল্যান থাকে, তাহলে কিন্তু এই ড্রেসের সঙ্গে অবশ্যই মানানসই অন্তর্বাস পরবেন।
না হলে কিন্তু আপনার যে সাজ একদম মাটি হয়ে যাবে। সেই সঙ্গে একদমই গলায় কিন্তু হার পরবেন না। একটু হালকা রঙের কানের দুলের সঙ্গে লিপস্টিক পড়ে চুল খুলে রাখলে কিন্তু আপনাকে দেখতে অসাধারণ লাগবে। যা দেখে চোখ ফেরাতেই পারবেন না কেউ।
- এদিন হালকা রঙের কুর্তি পরুন
সপ্তমীর দিন কিন্তু আপনি শাড়ি পড়তে পারেন কিংবা হালকা রঙের কোনও কুর্তি পরতেই পারেন, তবে প্যাস্টেল সেটের পরিবর্তে গাঢ় উজ্জ্বল রঙের জামা কাপড় পরার চেষ্টা করবেন। এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
- হালকা রঙের কানের দুল পরুন
পুজোয় অন্যের থেকে নিজেকে একটু আলাদা দেখাতে চান ও সাজকে আরও সম্পূর্ণ করতে চান, সেই সঙ্গে যদি সাবেকি সাজে নিজেকে সাজিয়ে তুলতে চান, তাহলে একটু স্টাইল করতে খুব হালকা ধরনের কানের দুল পরতে পারেন। যাতে কিন্তু বেশ দেখতে ভালো লাগবে আপনাকে। আপনাকে দেখে কেউ চোখ ফেরাতে পারবেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications