পুজোয় ঘুরতে যাওয়ার আগে ফোকাস রাখুন এই বিষয়গুলির ওপর, পড়তে হবে না বিপদে

সারাবছর ধরে বাঙালিরা অপেক্ষা করে থাকেন দুর্গাপুজোর জন্য। আর এই দুর্গাপুজোর চারদিন সকলেই আনন্দ করে কাটিয়ে দিতে চান। আবার অনেক সময় অনেক কারণেই কিন্তু দুর্গাপুজো ভালোভাবে অনেকেরই কাটে না। জীবনে নেমে আসে নানা সমস্যা।

তাই এমন কিছু বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে, যাতে পুজোর সময় আপনাকে কোনও অসুবিধায় পড়তে না হয় অর্থাৎ দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলি মানুন। দেখুন কী কী করবেন।

Durga puja

  • এই দরকারি জিনিসগুলি নিয়ে যাবেন

পুজোর সময় যখন ঠাকুর দেখতে যাবেন, তখন অবশ্যই এই দরকারি জিনিসগুলো সঙ্গে নিয়ে যাবেন অর্থাৎ টাকা, পয়সা, এটিএম কার্ড, বাড়ির চাবি ইত্যাদি। যাতে আপনাকে পরবর্তীতে আর কোনও অসুবিধা পড়তে না হয়।

  • ফাঁকা বাড়ি রাখবেন না

ভুলেও পুজোর সময় ফাঁকা বাড়ি রেখে যাবেন না কোথাও। কারণ এখানে অনেক মূল্যবান জিনিস থাকে। কাউকে না কাউকে বাড়িতে রেখে তবেই ঘুরতে যাবেন।

  • জলের বোতল

যেহেতু আপনি পুজোর সময় খুব জমজমাট, ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাবেন, সেহেতু জলের বোতল সঙ্গে নিয়ে যাবেন। না হলে শারীরিক কষ্ট হতে পারে আপনার।

  • সঙ্গে নিয়ে যান এটি

এই সময় সকলেই নতুন জামা, জুতো পরেন, আপনিও নতুন যখন জুতো পরবেন অবশ্যই সঙ্গে ব্যান্ডেড নিয়ে যেতে ভুলবেন না। কারণ নতুন জুতো থেকে অনেকেরই কিন্তু পায়ে ফোসকা পড়ে। এতে কিন্তু আপনার ঠাকুর দেখা মাটি হতে পারে।

  • টাকা, পয়সা

পুজোয় যখন বাইরে বেরোবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে টাকা, পয়সা নিয়ে যাওয়ার চেষ্টা করুন। না হলে কিন্তু আপনাকে বাইরে বেরিয়ে নানান সমস্যায় পড়তে হতে পারে।

  • মোবাইলে দিন ফুল চার্জ

মোবাইল প্রতিটা মানুষের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। বাড়ি থেকে বেরোবার সময় অবশ্যই মোবাইলে ফুল চার্জ করে নিয়ে যাবেন। কারণ আপনার বাড়ির লোককে আপনাকে জানাতে হবে। আপনি কখন আসছেন বা কোথায় আছেন।

  • সঙ্গে রাখুন পাওয়ার ব্যাঙ্ক

মোবাইল নিয়ে যাবার সঙ্গে সঙ্গে নিজের কাছে ফুল চার্জ করে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যান। এতে কিন্তু আপনার মোবাইলের চার্জ শেষ হলেও পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এগুলি মেনে চললে আপনার পুজোয় কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারবেন। কোনও সমস্যাতেই পড়তে হবে না আপনাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+