কেন বৌদি আর ননদের মধ্যে প্রায় সময়ে অশান্তি লেগে থাকে, জানেন আপনি?
প্রায় সময়ই শোনা যায় বৌদি ও ননদের সঙ্গে নাকি কখনোই ভালো সম্পর্ক থাকে না অর্থাৎ তাদের অশান্তি প্রায় সময়ই লেগে থাকে! বিয়ের পর যখন কোনও মেয়ে তার শ্বশুরবাড়িতে পা রাখেন, সে বাড়ি কিন্তু তার কাছে নতুন।
আর যদি ননদ থাকে তাহলে কোনও কথাই নেই, প্রায় সময় ঝগড়া, অশান্তির সৃষ্টি হয়। যদিও তা কিন্তু সবার ক্ষেত্রে একেবারেই নয়। তবে বৌদি ও ননদের মধ্যে কেনই প্রায় সময় ঝগড়া হয়। এর জন্য কোন কোন কারণই বা দায়ী, জানুন।

- মনোযোগের পার্থক্য
মনোযোগের পার্থক্য অর্থাৎ অনেক বোন বা দিদির মনে হয়, তার ভাই বা দাদার বিয়ে হয়ে যাবার কারণে সে তাঁর স্ত্রীকে বেশি সময় দিচ্ছেন, আগের মতন তার বোনের সঙ্গে আর ভালো সম্পর্ক রাখছেন না বা বেশি সময় দিচ্ছেন না। আর এই কারণেই কিন্তু অনেক সময় অশান্তির সৃষ্টি হয়।
- মতবিরোধ
প্রত্যেকটি বাড়ির আলাদা আলাদা নিয়ম থাকে। নতুন বিয়ে হয়ে আসার পর সেই বধূ কিন্তু তার বাড়ির মতন করেই কাজ করেন। তারপর আসতে আসতে সে শ্বশুরবাড়ির নিয়ম শিখে যান। কিন্তু অনেক সময় ননদ থাকলে তারা কিন্তু তাদের বাড়ির মতন করেই নতুন বউকে দ্রুত সব কাজ শেখাতে চান। যা কখনই কারোর পক্ষে শেখা সম্ভব হয় না। এনিয়ে শুরু হয় নানান মতবিরোধ। এরকম মতবিরোধের কারণেও কিন্তু অশান্তির সৃষ্টি হয়।
- ভুল বোঝাবুঝি
অনেক সময় ছোট, বড় কথা নিয়ে ভুল বোঝাবুঝি লেগেই থাকে। যে কারণে তার বোনের অনেক সময় মনে হয় তার দাদা তাকে আর আগের মত সম্মান করছেন না। কোনও না কোন কারণে দাদা তার স্ত্রীর পক্ষ নিয়ে কথা বলছেন। সেই কারণেই কিন্তু অনেক সময় ননদ আর বৌদির মধ্যে অশান্তির সৃষ্টি হয়।
- আলাদা থাকা
অনেক সময় যদি বাড়ির ছেলেটি তার স্ত্রীর সঙ্গে বেশিক্ষণ কথা বলেন এবং স্ত্রীকে একটু বেশি সময় দেন, বা স্ত্রীকে নিয়ে মাঝেমধ্যে কোথাও ঘুরতে যান। তখন কিন্তু অনেক ননদরা সেটি সহ্য করতে পারেন না, সেখানে ননদের মনে হয় তাঁর বৌদি হয়তো দাদাকে নিয়ে আলাদা থাকতে চাইছেন। যে কারণেও কিন্তু অনেক সময় দ্বন্দ্বের সৃষ্টি হয়।
- প্রত্যাশা
পরিবারের অনেক প্রত্যাশা থাকে নতুন বউয়ের থেকে। কিন্তু সবসময় সবার পক্ষে তা পূরণ করা সম্ভব হয় না। যে কারণে অনেক ননদ বা পরিবারের সদস্যরা কিন্তু বৌদির সঙ্গে কথা কাটাকাটি করে থাকেন।
- সমালোচনা
অনেক সময় অনেক কারণে শাশুড়িরা কিন্তু তার পুত্রবধূর সামনে তার মেয়েকে বেশি পছন্দ করেন, সেটি বুঝিয়ে দেন। কারণ তার মেয়ের প্রশংসা করেন, পুত্রবধূর সমালোচনা করেন। সেই ক্ষেত্রে অনেক সময় ননদ ও বাড়ির বউ আর বৌমার সঙ্গে অশান্তির পরিবেশ তৈরি হয়।












Click it and Unblock the Notifications