Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোজই পুষ্টিগুণে ভরপুর দুধ অতিরিক্ত পরিমাণে খাচ্ছেন, না জেনেই করছেন নিজের শরীরের সর্বনাশ!

আমরা ছোট থেকে সকলেই জানি দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। দুধ খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। তাছাড়াও হাড় থেকে দাঁত মজবুত রাখতে দুধের জুড়ি মেলা ভার।

আপনি কি জানেন বেশি পরিমাণে দুধ খেলে শরীর খারাপ হতে পারে। এমনকি হতে পারে হাড় থেকে হার্টের সমস্যা। বাড়বে হার্ট অ্যাটাকেরও ঝুঁকিও। জানুন বেশি পরিমাণে দুধ খেলে কী কী সমস্যা হয়।

Milk

  • কী কী পুষ্টিগুণ রয়েছে

অনেক গবেষণাতেই দেখা গেছে, দুধে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। তাছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন ডি, প্রোটিন, কার্বোহাইড্রেট। প্রচুর পরিমাণে দুধ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এতে শরীর খুব খারাপ হয়। এমন অনেকেই রয়েছে যারা দুধ খেলে হজম করতে পারেন না।

  • অ্যালার্জি

এমন অনেকেই রয়েছেন যারা দুগ্ধজাত খাবার খেলেই তাদের অ্যালার্জি হয়। কারণ এতে ল্যাকটোজ থাকে। আবার প্রচুর পরিমাণে দুধ খেলে আপনার ব্রণ ও হার্টের সমস্যারও সৃষ্টি হবে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • মস্তিষ্কে সমস্যা

যদি আপনি ব্রণের সমস্যায় ভোগেন তাহলে কিন্তু দুধ বেশি খাবেন না। এতে আপনার ত্বকে ফুসকুড়ি হতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে, দুধ বা পনির খেলে মাথায়ও নানান সমস্যার সৃষ্টি হয়। কমতে থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা।

  • চুলকানির সমস্যা

যে ব্যক্তি প্রচুর দুধ খান, তার একজিমা, চুলকানির মতো নানান সমস্যার সৃষ্টি হয়। গবেষণায় দেখা গেছে, বেশি পরিমাণে দুধ খেলে পেট খারাপ, বমি বমি ভাব, মলে রক্তও আসতে পারে। এমন কি হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।

  • বমি, ডায়রিয়া, গ্যাসের সমস্যা

দুধে প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে। তাই দুধ বা দুগ্ধজাত কোনও খাবার বেশি মাত্রায় ফেলে বমি, ডায়রিয়া, গ্যাস হবার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই সীমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করুন।

  • ওজন বাড়বে

আপনি কি জানেন অতিরিক্ত পরিমাণে দুধ খেলে আপনার ওজন ক্রমশ বাড়তে থাকবে। যেহেতু ল্যাকটোজ, স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে দুধে, তাই ওজন বাড়ে। এক গ্রাম দুধের প্রায় ১৮০ ক্যালোরি থাকে। তাই দুধ যদি আপনি প্রচুর পরিমানে খান, ওজন এমনিতেই বাড়বে।

  • খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়বে

দুধ খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। দুধে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। যা আপনার হার্টের রোগ বাড়িয়ে দিতে পারে। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে পারে।

  • হজমের সমস্যা

যদি আপনার হজমের সমস্যা থাকে তাহলে একদমই বেশি মাত্রায় দুধ খাবেন না। যেহেতু এতে ল্যাকটোজ থাকে। অনেকেই দুধে চিনি দিয়ে খান। যে কারণে পেট ফুলে যেতে পারে। পেট ফেঁপে যায়, পেট ব্যথা হতে পারে।

  • হাড়ের সমস্যা

দুধ পান করলে দাঁত, পেশি আরও মজবুত হয়। তবে নিত্যদিন বেশি পরিমাণে দুধ খেলে হাড়ের কিন্তু নানান সমস্যা হয়। তাই বেশি পরিমাণে দুধ খাওয়ার আগেই সাবধান হোন আপনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+