Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সূর্যের তাপ থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকার জনসাধারণকে কী পরামর্শ দিচ্ছে, জানুন

তীব্র গরমে শহরবাসীর নাজেহাল হওয়ার অবস্থা। এসময় শরীরের দিকে বিশেষ যত্ন দিতে হয়। না হলে শরীর ক্রমশ ডিহাইড্রেট হতে থাকে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (NDMA) তরফে জানানো হয়েছে, দুপুর ১২ টা থেকে ৩ পর্যন্ত ঘরের বাইরে না বেরোবার চেষ্টা করুন। সাদা রঙের সুতির পোশাক পড়ুন।

তবেই গরমের তাপকে হারাতে পারবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার তাপ প্রবাহের জন্য সাধারণ মানুষের জন্য কিছু পরামর্শ দিয়েছে। এমন কিছু খাবার আছে যা জনসাধারণকে না খাওয়ার পরামর্শ দিচ্ছে সরকার। কীভাবে সরকার গরম থেকে বাঁচার পরামর্শ দিচ্ছে জনগণকে, দেখুন।

Summer

  • এই গরমে পর্যাপ্ত পরিমাণে জল খান। তৃষ্ণা না লাগলেও বারবার জল খাওয়ার চেষ্টা করুন। তবেই আপনার শরীর ডিহাইড্রেট হবে না।
  • এই গরমে সবসময়ই হালকা, ঢিলেঢালা, সুতির পোশাক পড়ার চেষ্টা করুন।
  • যখন আপনি এই দিনের বেলা ঘরের বাইরে বেরোবেন তখন চোখে সানগ্লাস পড়ুন। ছাতা, টুপি ব্যবহার করার চেষ্টা করুন। সেই সঙ্গে পা ঢাকা জুতো পড়ুন। তবেই কিন্তু তীব্র দাবদাহ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন।
  • যখন সূর্যের তাপ ক্রমশ বাড়তে থাকবে সেই সময়ে ঘরের বাইরে না বেরোনোই আপনার জন্য ভালো হবে। কাজ না থাকলে ঘরের বাইরে বেরোবেন না। যদি আপনি কোথাও ঘুরতে যাবেন বা ঘরের বাইরে বেরোবেন সে সময়ে নিজের সঙ্গে প্রচুর জল রাখুন।
  • তীব্র দাবদাহে আপনি মদ, চা, কফি, কোলড্রিঙ্ক এসময় খাবেন না। তবেই আপনার শরীর সুস্থ থাকবে।
  • যেহেতু এই সময় হজমের একটু সমস্যা হয়। তাই এসময় উচ্চ প্রোটিনযুক্ত খাবার এড়িয়ে চলুন। সেই সঙ্গে বাসি খাবার একদমই ছোঁবেন না।
  • যখন আপনি বাইরে কাজ করবেন সে সময় টুপি বা ছাতা ব্যবহার করুন। হালকা সুতির পোশাক পড়ুন। মাথা ও মুখ ঢেকে রাস্তায় চলার চেষ্টা করুন।
  • যদি আপনি গরমের কারণে কখনোও অজ্ঞান হয়ে যান বা অসুস্থ বোধ করেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
  • এই গরমে সময়ে সর্বদাই ওআরএস খান। ঘরে তৈরি করে লস্যি, লেবুর জল, বাটার মিল্ক ইত্যাদি খান। যা আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে।
  • আপনার ঘর সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করুন। পর্দা ব্যবহার করুন। তবে রাতে কিন্তু অবশ্যই জানলা খুলে শোবেন।
  • গরমের তাপ থেকে বাঁচতে সব সময় পাখার তলায় থাকবেন। বারবার ঠান্ডা জল দিয়ে স্নান করার চেষ্টা করুন।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+