সন্ধ্যে ৭ টার পর চা খাওয়া কি ভালো নাকি ক্ষতিকর, জানুন বিস্তারিত
আমাদের দেশে অনেক চা প্রেমী রয়েছেন। অনেকেই চা ছাড়া দিন শুরু করার কথা ভাবতেই পারেন না। আবার অনেকের চা খেলে মাথাব্যথার মতন সমস্যা কিন্তু হয়। যদিও বেশি পরিমাণে চা খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়।
তবে এমন অনেকেই রয়েছেন যারা প্রায় সময়ই চা খান, আপনি কি জানেন সন্ধে সাতটার পর চা খাওয়া একদমই উচিত নয়। জানুন দেরিতে চা খেলে শরীরের কী কী সমস্যা হয়।

- ঘুমের সমস্যা হবে
সন্ধ্যায় চা খেলে বড় অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। আসলে চায়ে ক্যাফেইন থাকে। যদি আপনি ঘুমোনোর আগে চা খান, তাহলে আপনার ঘুমের নানান সমস্যা হবে। এতে আপনার মাথা যন্ত্রণাও কিন্তু বাড়তে পারে।
- পেটের সমস্যা
যদি আপনি সন্ধ্যা সাতটার পর চা খান, তাহলে পেটে গ্যাস হতে পারে। কারণ চায়ের সঙ্গে দুধ খেতে পছন্দ করেন অনেকেই। আর চা ও দুধ একসঙ্গে খেলে আপনার পেট ফেঁপে যাবে। বুকে যন্ত্রণা হতে পারে।
- হার্টের সমস্যা
চায়ে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। যা হার্টবিট বাড়িয়ে দিতে পারে। যদি আপনি রাতে চা খান তাহলে আপনার অস্থির লাগবে। নার্ভাস লাগবে, হার্টের সমস্যা হতে পারে। এমনকি অনেক সময় হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে পারে। তাই সন্ধ্যে সাতটার পর চা খাবেন না।
- শরীর ডিহাইড্রেট হবে
সন্ধ্যে সাতটার পর চা খেলে কিংবা বেশি পরিমাণে চা খেলে আপনার কিন্তু প্রচুর প্রস্রাব হবে। যে কারণে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। তাই সন্ধ্যায় চা খেলে আপনার শরীর জলশূন্য হতে পারে। এই সময় পর্যাপ্ত পরিমাণে জল না খেলে মাথাব্যথা হবে, ক্লান্তি লাগবে। কাজে মনোযোগের অসুবিধা হবে। তাই আগেই সাবধান হোন আপনি।
- অ্যাসিডিটি হতে পারে
সন্ধ্যায় চা খেলে আপনার পেট জ্বালাজ্বালা করতে পারে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। পেটে যন্ত্রণা হতে পারে। পেট খারাপ হতে পারে, আবার ঘুমের ব্যাঘাত হতে পারে। তাই সন্ধ্যে সাতটার পর চা খাওয়া এড়িয়ে চলুন আপনিও।












Click it and Unblock the Notifications