লিকার, দুধ চা ছেড়ে শরীর সুস্থ রাখতে খান এই চা, জানুন গুণাগুণ সম্পর্কে
চা ছাড়া নিজেদের দিন শুরু করতে পারেন না, এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক। তাছাড়া গ্রিন টি চা, পুদিনা চা, লিকার চা, দুধ চায়ের নাম সকলেই জানেন। জবা ফুলের চা খেয়েছেন? নিশ্চয়ই শুনে অবাক লাগছে!
কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে আপনার শরীর ঠান্ডা থাকবে, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, জানুন এই চা খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- কী কী গুণ রয়েছে
এই ফুল লাল রঙের দেখতে হয়, আর এটি অনেক বিশ্বে কিন্তু ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীর সুস্থ রাখতে বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
- কোথায় কী কাজে ব্যবহৃত হয়
এই চা প্রথম আফ্রিকায় তৈরি হয়েছিল। এটি পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল প্রজাতন্ত্রের জাতীয় পানীয়। এটি পুদিনা বা আদা দিলে এর স্বাদ কিন্তু বাড়তে থাকে। নাইজেরিয়ায় একে জোবো বলা হয়। এটি বরফ দিয়ে দেওয়া হয়। মিশর ও সুদানে বিবাহের উদযাপনের সময় এই চা দেওয়া হয়। আবার সুদানে ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। জ্যামাইকায় এটি ক্রিসমাসের দিনে ফ্রুট কেক বা মিষ্টি আলুর পুডিংয়ের সঙ্গে এটি পরিবেশন করা হয়।
- কীভাবে খাবেন
বলা হয় এই ফুলের পাপড়ি সেদ্ধ করে নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে শরীর সুস্থ থাকে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই চা খেতে পারেন। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, সর্দি, কাশি, জ্বরের ঝুঁকি কমবে। শরীর থেকে দূর হবে অলসতাও।
- মানসিক চাপ কমবে
এই চায়ের রঙ লাল। যে কারণে আপনার মানসিক চাপ কমবে। এতে কিন্তু সহজে ক্লান্ত লাগবে না, সুখ অনুভব হবে। এই চা দিনে দু’বারের বেশি খাওয়া যায় না।
- উচ্চ রক্তচাপে ঝুঁকি কমবে
যদি আপনি উচ্চ রক্তচাপে ঝুঁকি কমাতে চান, তাহলে এই চাতে খেতে পারেন। এটি খেলে আপনার ব্লাড প্রেসারের ঝুঁকি কমতে থাকবে। তবে যাদের লো ব্লাড প্রেসারের রোগী তারা কিন্তু ভুলেও এইসব খাবেন না।
- ওজন নিয়ন্ত্রণে রাখতে কী করবেন
আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে অবশ্যই খান এটি। শুধু এই চা খেলে হবে না, সেই সঙ্গে আপনাকে কিন্তু ডায়েটে থাকতে হবে।
- সকলে এই চা খেতে পারেন
তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এই চা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এই চা পান করলে পেটে ব্যথা বা গ্যাসের সমস্যাও হতে পারে। আবার যাদের লিভারে কোনও সমস্যা রয়েছে, তারা কিন্তু এই চা খাবেন না বা যে সকল মহিলা গর্ভবতী বা যারা তাদের বুকের দুধ শিশুকে খাওয়াচ্ছেন তাদের এড়িয়ে চলাই ভালো।












Click it and Unblock the Notifications