দাম্পত্য জীবনে অশান্তির শেষ নেই, বিবাদ মেটাতে ভুলেও সঙ্গীকে এই কথাগুলি বলবেন না
বিয়ের পর স্বামী- স্ত্রীর মধ্যে মতবিরোধ, ঝগড়া, অশান্তি লেগেই থাকে। আর এটা নতুন কোনও ব্যাপার নয়। কথায় আছে, যেখানে ঝগড়া, অশান্তি যত বেশি সেখানে নাকি ভালোবাসাও তত বেশি। যদিও অনেক ক্ষেত্রে সেটা হয় না। তবে স্বামী- স্ত্রীর মধ্যে যখন ঝগড়া অশান্তি হয় সে সময়ে একজনের কিন্তু একটু শান্ত রাখা দরকার।
তবেই কিন্তু ঝগড়া অশান্তি কমবে। যদিও ঝগড়া লেগে গেলেও কারোরই মাথা ঠিক থাকে না। তাই ঝগড়ার সময় ভুল করেও এই কাজগুলি আপনারা করবেন না। তাহলে কিন্তু ঝগড়া থামবে না বরং বেড়ে যাবে। সেই সঙ্গে এই কথাগুলি বলা এড়িয়ে চলুন।

- পুরানো কথা মনে করাবেন না
যখন আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে খুব অশান্তি হবে তখন কখনও ভুলেও দুজন দুজনকে পুরনো ভুলের কথা মনে করাবেন না। এতে সম্পর্ক ভালো হওয়ার পরিবর্তে উল্টে আরও খারাপ হবে। এমনকি মারামারি পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন।
- রাগ সংযত রাখুন
যখন আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয় তখন কিন্তু সম্পর্ক খুব সিরিয়াস দিকে চলে যায় অর্থাৎ অনেকেই অনেকের ক্ষতি করে ফেলেন। বিবাদ, মীমাংসা করতে তাড়াহুড়ো করবেন না। মাথা ঠান্ডা রেখে দুজনে ভালোভাবে কথা বলবেন। রাগকে সংযত রাখবেন। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। তাহলে কিন্তু সেই অশান্তি পরবর্তীকালে আবারও বাড়তে থাকবে।
- সম্পর্ক ঠিক হয়ে গেছে এমন ভান করবেন না
যখন আপনার স্বামী-স্ত্রীর মধ্যে দেখবেন অশান্তি চরমে পৌঁছে গেছে, সেসময় ঝামেলাকে মেটাবার চেষ্টা করবেন। তবে সমস্যা ঠিক হয়ে গেছে এমন ভান করবেন না। মনে মনে রাগ চেপে রাখবেন না। তাহলে কোনদিনই আপনি সেই সম্পর্কে ভালোভাবে থাকতে পারবেন না।
- আত্মীয়দের নিয়ে খারাপ মন্তব্য করবেন না
অনেকেই রয়েছেন যারা প্রায় সময় দাম্পত্য জীবনে অশান্তি হলে একে অপরের আত্মীয়দের নিয়ে খারাপ মন্তব্য করতে থাকেন। তবে এটি কিন্তু একদমই উচিত নয়। এতে কিন্তু দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে আত্মীয়-স্বজনের মধ্যে ভুল বোঝাবুঝি চলতে থাকে। যাতে কিন্তু আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও খারাপ হবে। সেই সঙ্গে আপনার ডিভোর্স পর্যন্ত হতে পারে। তাই সাবধানে সম্পর্ক রাখার চেষ্টা করুন । অশান্তির সময় মাথা ঠান্ডা রেখে চলুন।












Click it and Unblock the Notifications