Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিভের এই লক্ষণগুলিই বলে দেবে আপনি বড় কোন রোগে আক্রান্ত, বাড়তে পারে ক্যানসারের ঝুঁকিও

শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল জিভ। কারণ জিভ দিয়েই আমরা খাবারের স্বাদ বুঝতে পারি। এমন অনেকে রয়েছেন যারা খাওয়ার সময় অনেক সময় স্বাদ বুঝতে পারেন না। আবার কোনও কারণ ছাড়াই অনেকের জিভের রঙ বদলে যায়।

অনেক সময় বড় রোগের লক্ষণ হতে পারে। এতে কিন্তু ক্যানসার রোগেরও ঝুঁকি বাড়ে। তাছাড়াও জিভে এমন কিছু লক্ষণ রয়েছে তা যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু আগেই সাবধান হবেন।

tongue

  • সাদা ছোপ ছোপ দাগ

যদি দেখেন আপনার জিভে সাদা ছোপ ছোপ দাগ রয়েছে বা আপনার জিভ সম্পূর্ণ সাদা হয়ে গেছে । বা জিভের ওপরে সাদা সাদা কিছু আটকে রয়েছে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এটি আপনাকে লিউকোপ্লাকিয়া রোগের দিকে নিয়ে যেতে পারে। যা আসতে আসতে ক্যানসার রোগে পরিণত হয়। তাই সাদা দাগ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • কেন এই সমস্যা হয়

যদি কখনোও দেখেন আপনার জিভে চুলের মতন কিছু আটকে রয়েছে। তাহলে কিন্তু আগেই সাবধান হবেন। এটি খুব বিপদজনক লক্ষণ। চুলের মতো যেটি আপনি জিভে দেখতে পাবেন তার রঙ সাদা, কালো বা বাদামি হতে পারে। প্রোটিনের ভারসাম্যহীনতার কারণেই এই সমস্যায় পড়েন ব্যক্তি। এতে কিন্তু নানান ধরনের ব্যাকটেরিয়া আটকে পড়তে পারে। যে কারণে আপনার জিভের ক্ষতি হতে পারে।

  • জিভ লাল হওয়ার কারণ কী

যদি কখনোও দেখেন আপনার জিভের রঙ গোলাপি থেলে লাল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবেন আপনি কাওয়াসাকি রোগে আক্রান্ত হচ্ছেন। এটি মূলত শিশুদের হয়ে থাকে । এই রোগ ভিটামিনের অভাবে হয়। এই রোগের প্রথম লক্ষণ হয় জ্বর আসা।

  • রঙের পরিবর্তন হওয়া

যদি আপনার জিভের রঙ কালো হতে থাকে তাহলে আগেই সাবধান হোন। এটি ডায়াবেটিস রোগের লক্ষণ। যদি আপনি সুগার রোগে আক্রান্ত থাকেন তাহলে তাহলে এমন সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে।

  • ক্ষত বা ঘা হওয়া

যদি আপনার জিভে কোনও কারণ ছাড়াই ক্ষত বা ঘা হয়, তাহলে আগেই সাবধান হওয়া দরকার আপনার। এতে কিন্তু খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়। গিলতে কষ্ট হয়। যা কিন্তু ক্যানসার লক্ষণ হতে পারে। তাই এধরনের পরিস্থিতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

  • জ্বালাপোড়া হওয়া

যদি কোনও কারণ ছাড়া আপনার জিভে জ্বালাপোড়া হয়, সহজে এটি থেকে বের হতে না পারেন, তাহলে বুঝবেন এটি অন্য বড় কোনও রোগের কারণ।

  • জিভের মাঝখানে ফাটা

আবার অনেকের জিভের মাঝখানে ফাটতে শুরু করে। এটা কিন্তু সোরিয়াসিস সিনড্রোম রোগের লক্ষণ। যদি আপনি জিভ ঠিকঠাক মতন পরিষ্কার না করেন তাহলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। যা আপনাকে বড় কোনও রোগের দিকে নিয়ে যেতে পারে। তাই আগেই সাবধান ও সচেতন হোন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+