ভ্যালেন্টাইনস ডেতে সঙ্গীকে ভুলেও এই উপহারগুলি দেবেন না, কিন্তু কেন?
শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। যা রোজ ডে দিয়ে শুরু হয়, শেষ হয় ভ্যালেন্টাইনস ডে দিয়ে। এই সময়ের একটি বিশেষ দিন হল ১৪ ফেব্রুয়ারি, যে দিনটা সকলে ভ্যালেন্টাইনস ডে হিসাবে পালন করে থাকেন। এই ভ্যালেন্টাইনস ডেতে আপনি কিন্তু আপনার জীবন সঙ্গীকে এগুলি উপহার দিতে পারেন।
যাতে তারা খুব খুশি হবেন। সেই সঙ্গে এমন অনেক জিনিস আছে, সেগুলি ভুলেও উপহার দেবেন না। এতে আপনার সঙ্গে আপনার মনের মানুষের সম্পর্ক খারাপ হয়ে যাবে। এমনকি সম্পর্কে ফাটল ধরতে পারে। জানেন কোন কোন জিনিস ভুলে উপহার দেবেন না আপনার মনের মানুষকে।

- রুমাল, ঘড়ি
ভ্যালেন্টাইনস ডেতে আপনি আপনার কাছের মানুষকে কোনও ছুড়ি, কাঁচি জাতীয় দ্রব্য একদমই উপহার দেবেন না। সেই সঙ্গে রুমাল, পেন, ঘড়ি ইত্যাদি উপহার দেওয়া উচিত নয়। এগুলি খুব অশুভ। এতে আপনার সম্পর্কের উপর অশুভ প্রভাব পড়বে। যার ফলে আপনাদের জীবনে নানান সমস্যা বাড়তে পারে।
- কালো পোশাক
ভ্যালেন্টাইনস ডে সকলেই তার কাছের মানুষকে নানান ধরনের পোশাক উপহার দেন। তবে সঙ্গিনীকে কখনোই কালো পোশাক উপহার দেবেন না। সেই সঙ্গে জুতো বা কোনও চটিও উপহার দেবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। শুধু তাই নয়, এতে আপনাদের সম্পর্কেও ফাটল ধরবে।
- কাঁটাযুক্ত গাছ
ভ্যালেন্টাইনস ডেতে জীবনসঙ্গীকে গাছপালা দেওয়া শুভ বলে মনে হয়। তবে কাটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস গাছ কখনোই দেবেন না। এতে আপনার উপর অশুভ প্রভাব পড়বে। আপনি বাড়ি সাজাবার কোনও গাছ দিতে পারেন। যাতে কিন্তু বাস্তুদোষ দূর হয়।
- লাইটার
কাছের মানুষকে ভুলেও লাইটার কখনও উপহার দেবেন না। এতে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে। তাছাড়াও আপনার সম্পর্কে অশান্তি লেগেই থাকবে। কোনোভাবেই তা আপনি থামাতে পারবেন না। তাই আগেই সাবধান হোন আপনিও।
- কী কী দেওয়া শুভ
আপনি ভ্যালেন্টাইনস ডেতে আপনার জীবনসঙ্গীকে কিন্তু মাটির তৈরি কোনও মূর্তি কিংবা ঠাকুরের ছবি কিংবা বা ফটো রাখার ফ্রেম ইত্যাদি দিতে পারেন। সেই সঙ্গে জীবনসঙ্গীকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন। কিংবা বড় কোনও রেস্টুরেন্টে গিয়ে আপনি খাওয়াতে পারেন। এতে আপনার কাছের মানুষ খুব খুশি হবেন, এতে আপনাদের সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে।












Click it and Unblock the Notifications