শারীরিকভাবে সুস্থ ব্যক্তিরাও হার্ট অ্যাটাকের শিকার হন, কিন্তু কেন?
শরীর প্রত্যেকটি মানুষেরই সুস্থ রাখা খুব দরকার। সেই সঙ্গে ফিটনেসের খুব প্রয়োজন। স্বাস্থ্য যদি ফিট না থাকে তাহলে আমাদের মাঝে মধ্যে নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হয়, আবার অনেক বড় রোগেরও শিকার হতে হয়।

জিমে গিয়েও ঘটে বিপত্তি
তবে বর্তমানে সকলেই প্রায় শরীর সম্পর্কে সচেতন হওয়ার জন্য বা চেহারা বা কমানো বা ওজন ধরে রাখার জন্য সকলেই প্রায় জিমে যান। তবে জিমে গিয়েও নানান বিপত্তি ঘটে। অনেকেই হার্ট অ্যাটাকের শিকার হন, শুধু তাই নয় মৃত্যু পর্যন্ত হয় অনেকের।

জিমে গিয়ে কোন কোন তারকা মারা গেছেন
সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে অনেক সেলিব্রেটিরাও কিন্তু জিমে গিয়ে ওয়ার্ক আউটের সময় হার্ট অ্যাটাকেও মারা যান। যেমন- সিদ্ধার্থ শুক্লা, সিদ্ধান্ত বীর সূর্যবংশী, অমিত মিস্ত্রির মতো কম বয়সী সেলেবরাও জিমে ফিট হতে গিয়ে তারা মারা পর্যন্ত গেছেন। তারা কিন্তু যথেষ্ট ডায়েট মেনে রোজকার জীবনযাপন করতেন। সম্প্রীতি সুস্মিতা সেনও হার্ট অ্যাটাকেরই শিকার হয়েছেন। তিনি কিন্তু যথেষ্ট ফিট, তাকে আমরা ফিটনেস আইকন হিসেবেই মেনে থাকি।

কীভাবে নিজেকে পুরোপুরি ফিট রাখবেন
বলা হয়, শরীর ও মন একসঙ্গে ভালো থাকলেই আমরা ফিট থাকি। শুধু চেহারাই সুন্দর হওয়া মানেই কিন্তু ফিটনেস নয়, ভেতর থেকে শরীরকে সুস্থ রাখতে হবে। যেখানে আমাদের দুর্বল অনুভব হবে না। সেটাই কিন্তু ফিটনেসের আসল রহস্য কী, যদি আপনি শরীরকে পুরোপুরি ফিট রাখতে চান তাহলে কী কী টিপস অনুসরণ করলে পুরোপুরি ফিট থাকবেন তা দেখুন।

পর্যাপ্ত পরিমাণে ঘুমের খুব দরকার
প্রতিটি মানুষেরই রোজ ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো দরকার। যদি আমরা সেরকম না ঘুমাই তাহলে সারাদিন আমাদের ক্লান্তি বোধ করতে হয়। শুধু তা নয় ঘুমের অভাবেও কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের অবনতি দেখা দেয়। আমাদের শরীরে স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণে রাখা খুব দরকার।
তাই প্রতিটি ব্যক্তির ঘুমের দিকে নজর দেওয়া দরকার। তবে বর্তমান সময়ে ঘুমের দিকে অনেকেই কিন্তু নজর দেন না। রাতে ফোন টেপার জন্য বা সকালে অফিসের তাড়া থাকায় ঘুমের ব্যাঘাত ঘটে অনেকেরই। আর এই কারণেই অনেকে বর্তমান সময়ে নানান রোগের শিকারও হয়ে থাকেন।

ডায়েট চার্টে রাখুন সঠিক খাবার
ডায়েট চার্ট মেনেই ডায়েট করা খুব ভালো বলে মনে হয়। ডায়েট যদি সঠিকভাবে না করা হয় তাহলেও কিন্তু আপনার শরীর খুব ফিট থাকবে। তবে পেটে খিদে রেখে কখনোই কিন্তু ডায়েট করা একদমই শরীরের পক্ষে ভালো না। আমরা বেশিরভাগ সময় রান্না করার অভাবে ফুড ডেলিভারি করে খাবার খেয়ে থাকি, তবে বাইরের জাঙ্ক ফুড খাওয়া কিন্তু একদমই ভালো না।
এটা শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। প্রোটিন, সুষম জাতীয় খাদ্য ডায়েট চার্টে রাখা খুব দরকার। ফ্যাট জাতীয় খাদ্য ডায়েট চার্ট থেকে সরিয়ে ফেলা দরকার। সেই সঙ্গে পর্যাপ্ত পুষ্টি শরীরে যেন যায় সেই জাতীয় খাদ্য কিন্তু নিত্যদিনের খাদ্য তালিকায় রাখা প্রতিটি মানুষেরই খুব দরকার।

ব্যয়াম করুন
শরীর ফিট রাখতে গেলেই যে শুধু আপনাকে জিমে যেতে হবে তা নয়, ফিটনেস মানে শরীরকে সঠিকভাবে সুস্থ রাখা। এতে কিন্তু আপনি প্রত্যেকদিন বাড়িতেও ব্যায়াম করতে পারেন। যাতে আপনার পেশীগুলি সঠিকভাবে কাজ করবে। শরীর কখনোও দুর্বল হবে না।
আর ব্যায়াম করলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো। তবে অবশ্যই ব্যায়াম করার পর শরীরকে বিশ্রাম দেবেন। তখন কিন্তু পরিশ্রম করবেন না, তা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর।

জিম থেকে বিশ্রাম নিন
বলা হয়, শরীরকে ঠিক রাখবার জন্য আমরা অনেক সময় জিমে যাই, তবে জিম থেকে আসার এসেই আমরা অনেক কাজে লিপ্ত হয়ে যায়। তা কিন্তু শরীরের জন্য খুব খারাপ। জিম থেকে এসে অনেকক্ষণ বিশ্রাম নেওয়া দরকার, না হলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

স্টেরয়েড জাতীয় ওষুধ এড়িয়ে চলুন
এমন অনেক ওষুধ আছে যা খেলে শরীরে খুব তাড়াতাড়ি ফিটনেস চলে আসে। ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়াই এই সব ওষুধ পাওয়া যায়। তবে এই ধরনের ওষুধ কখনোই খাওয়া উচিত না। কারণ এই ওষুধগুলোতে প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকে। এটি শরীরকে প্রচন্ড পরিমাণে খারাপ করে এবং গুরুতর রোগের সৃষ্টি করে।












Click it and Unblock the Notifications