স্টেজ জিরো ক্যানসার কী, জানুন লক্ষণ, আদৌও এটি নির্মূল হয়, কী বলছেন বিশেষজ্ঞরা

ক্যানসার কথাটা শুনলে মনের কোনে যেন কোথাও ভয় জেগে ওঠে। আর সকলের মনে একটাই কথা ক্যানসার মানেই মৃত্যু। ক্যানসার হওয়া মানেই মানুষের জীবন শেষ হয়ে যাওয়া। আর এটি কিন্তু আমরা সকলেই ভাবি। যদিও সেটি কিন্তু ভুল। বর্তমান সময়ে ক্যানসারের সঙ্গে লড়াই করে নতুন জীবন ফিরে পেয়েছেন বহু মানুষ।

সারা বিশ্বে বর্তমানেও প্রচুর মানুষ এই মারণ ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ক্যানসারের নানান স্টেজ রয়েছে। আপনি কি ক্যানসারের 'স্টেজ জিরো’ সম্পর্কে জানেন। এই ক্যানসারের প্রাথমিক লক্ষণ কী, কীভাবে বা এই রোগকে দূরে রাখবেন। জানুন এই রোগের চিকিৎসা সম্পর্কে।

cancer

  • কীভাবে এই রোগ শরীরে বাসা বাঁধে

ক্যানসার রোগ শরীরে বাসা বাঁধলেই কিন্তু তা এই শরীরেই জানান দেয়। চিকিৎসা বিজ্ঞানে এই স্টেজকে বলা হয় কার্নিয়োমা। বিশেষজ্ঞদের মতে, এটি ক্যানসার হওয়ার ধাপ এটি । এতে অস্বাভাবিকভাবে কোষের বৃদ্ধি করতে শুরু করছে। এবং এর পরের ধাপই কিন্তু ক্যানসারের প্রথম ধাপ। তাই এমন সমস্যা শিকার হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

  • রোগের লক্ষণ

এই রোগ মূলত ত্বক, মুখ, অন্যান্য শরীরের টিস্যুতে প্রথম তার লক্ষণ দেখা দিতে থাকে। আবার অনেক সময় স্তনেও কিন্তু নানান সমস্যার সৃষ্টি হয়। এই সময়ে ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে মাংসপিণ্ড বা ল্যাম্প দেখা দেয়। আর এই লক্ষণটি কিন্তু ক্যানসারের প্রথম এবং প্রধান আশঙ্কা। অনেক ক্ষেত্রে অনেকের কিন্তু জরায়ু থেকেও রক্তক্ষরণ হয়।

যা কিন্তু ক্যানসারের লক্ষণ। আবার অনেকের খাবার গিলতে কষ্ট হয়। কোনও ভাবেই তারা খাবার খেতে পারেন না। আবার অনেকের স্তন থেকেও রস নির্গত হয়। এটি স্টেজ জিরো ক্যানসারের অন্যতম লক্ষণ।

তাছাড়াও অনেক ব্যক্তির কিন্তু প্রস্রাবের সময় মূত্রাশয় প্রচন্ড জ্বালা অনুভব হয়। অনেক সময় স্তনেও কিন্তু জ্বালা করতে থাকে। এতে কিন্তু ব্যক্তির কাজের ক্ষমতা আসতে আসতে কমতে থাকে। তাই এমন সমস্যা হলে দেরি নয় চিকিৎসকের পরামর্শ নিন।

  • চিকিৎসা

প্রাথমিক পর্যায়ে এই জিরো ক্যানসারের চিকিৎসা করা যায়। তাহলে কিন্তু খুব সহজেই সেই ব্যক্তি সুস্থ হয়ে যায়। এই চিকিৎসার মূল, প্রধান চিকিৎসা হল অস্ত্রোপচার। জরায়ু, অন্ত্র বা ফুসফুসে জিরো ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি থাকে।

অস্ত্রোপচার করে শরীর থেকে সেই অংশটিকে বাদ দিয়ে দেওয়া হয়। এছাড়াও হরমোনালের রেডিয়েশনের মাধ্যমেও এই জিরো ক্যানসার থেকে সুস্থ হওয়া যায়। তবে বিশেষজ্ঞদের মতে ,স্টেজ জিরো ক্যানসারে ভয় পাওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। যদি সঠিক সময় চিকিৎসা করা যায়। তাহলে বেশিরভাগ মানুষই কিন্তু সুস্থ হয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+