বুকে ব্যথা ছাড়া আর কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি হার্ট অ্যাটাকের শিকার!
বর্তমান সময়ে হার্ট অ্যাটাকের ঘটনা কিন্তু বেশ বাড়ছে। হার্টের সমস্যা যাদের থাকে তাদের কিন্তু খুব সাবধানে থাকতে হয়। না হলে হতে পারে হার্ট অ্যাটাক। তাছাড়াও যাদের হার্টের সমস্যা নেই তাদেরও কিন্তু হার্ট অ্যাটাকের হওয়ার ঝুঁকি রয়েছে।
তবে আমরা সকলেই ভাবি যে হার্ট অ্যাটাক হওয়ার আগেই হয়তো প্রচুর পরিমাণে বুকে ব্যথা হয়। তা কিন্তু নয়। তবে, বুকে ব্যথাই যে শুধু হার্ট অ্যাটাক হবার মূল বা প্রধান কারণ তা কিন্তু নয়। তাছাড়া এমন অনেক লক্ষণ রয়েছে যেগুলি হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণ, জানুন সেগুলি কী কী।

- লক্ষণ
আপনার বুকে খুব চাপ লাগবে, বুকে ব্যথা হবে । বুক প্রচুর পরিমাণে শক্ত হয়ে যাবে। ৫ মিনিট এমন থাকলে বুঝবেন আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভবনা রয়েছে। শুধু তাই নয়, হার্ট অ্যাটাক হওয়ার আগে বা দাঁত, চোয়াল এবং পিঠে প্রচন্ড ব্যথা হবে। তাছাড়া ও হার্ট অ্যাটাকের লক্ষণগুলির মধ্যে রয়েছে- শ্বাসকষ্ট, বমি বমি ভাব, মাথা ঘোরা, ঘাম হওয়া, ক্লান্ত হয়ে পড়া।
- অ্যাসিডের সমস্যা
যে ব্যক্তির প্রচুর পরিমাণে অম্বল হয় বা অ্যাসিড হওয়ার সম্ভাবনার রয়েছে বা যাদের অ্যাসিড হয় তাদেরই কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। তাই তাদের ভারী খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। কখনোই মশলাদার খাবার খাবেন না। সেই সঙ্গে মদ, ক্যাফেইন যুক্ত খাবার অর্থাৎ চা বা কফি খাওয়া এড়িয়ে চলুন।
- গ্যাসের সমস্যা
অনেক সময় পেটে গ্যাস থেকে বুকে প্রচুর পরিমাণে ব্যথা হয়। যে কারণে খাবার ভালোভাবে হজম হয় না। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে।
- হজম ভালো না হলে
যদি আপনার খাবার ভালোভাবে না হজম হয়, পেটে ব্যাথা হয়, পেট ফুলে যায়, গ্যাসের সমস্যা হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানসিক চাপে এড়িয়ে চলুন। ভারী খাবার একদমই রাতে খাবেন না।
- পেশি ব্যথা
আপনি কি জানেন পেশি ব্যাথা হলে হার্ট অ্যাটাক হতে পারে। কারণ, হার্ট অ্যাটাক হবার আগে অনেকেরই পেশি যন্ত্রণা করে। অনেকেরই জিম করার পর বা ব্যায়াম বা কোন ভারী বস্তু তোলার পরে কিন্তু হার্ট অ্যাটাকের সম্মুখীন হন।
- শ্বাসকষ্টের সমস্যা
হার্ট অ্যাটাক হওয়ার আগে অনেকেরই শ্বাস নিতে কষ্ট হয়। খুব তাড়াতাড়ি হৃদস্পন্দন বাড়তে থাকে। নার্ভাস ফিল হয়। এরকম লক্ষণ দেখলে আগেই সাবধান হবেন। কারণ এগুলি হার্ট অ্যাটাক হওয়ারই লক্ষণ।












Click it and Unblock the Notifications