বর্ষাকালে কঠিন রোগের ঝুঁকি এড়াতে ভরসা রাখুন এই চায়ের ওপর, জানুন অবাক করা উপকারিতা সম্পর্কে
বর্ষাকালে শরীর সুস্থ রাখা সকলেরই দরকার। তাই শরীর সুস্থ রাখতে আপনাকে নিত্যদিন তুলসী পাতা খেতে হবে। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। তুলসী পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর উপকার রয়েছে। এই বর্ষায় আপনি খেতেই পারেন তুলসী চা। জানুন তুলসী চা খাওয়ার উপকারিতা সম্পর্কে।
বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চাইলে আপনি কিন্তু নিত্যদিন খেতে পারেন তুলসী চা। তুলসী চাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। যেকোনও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি।

- হজম ক্ষমতা বাড়বে
এই মরসুমে আপনি হজম ক্ষমতা বাড়াতে চান, তাহলে নিত্যদিন খান তুলসী চা। কারণ এটি পেট ফোলা, গ্যাস-অম্বলের সমস্যা কমবে। শুধু তাই নয়, এটি খেলে অন্ত্রে পি এইচ এল লেভেল আপনার বাড়তে থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে। মলও হবে নরম।
- সর্দি- কাশি দূর হবে
সর্দি- কাশি থেকে মুক্তি পেতে বর্ষাকালে অবশ্যই রোজ এক কাপ করে হলেও তুলসী চা খাবেন। যা আপনার যেকোনও সংক্রমণের ঝুঁকি কমাতেও সাহায্য করবে। সেই সঙ্গে মাথা ঠাণ্ডাও থাকে। এমনকি সাইনাসের সমস্যা থেকে মুক্তি পাবেন।
- ত্বক ভালো থাকে
ত্বকের জন্য উপকারী তুলসী চা। যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। যা আপনার ত্বকের জন্য খুব উপকারী। যদি আপনার ব্রণ হয়, তাও কিন্তু খুব সহজে কমবে। মুখের যেকোনও কালো দাগ কমাতে সাহায্য করে তুলসী চা।
- চুল উজ্জ্বল হবে
তুলসী পাতায় প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার চুলের গোড়া ভালো রাখতে, চুল উজ্জ্বল রাখতে সাহায্য করবে। তাই আপনি যদি বর্ষাকালে নিত্যদিন তুলসী চা খান। তাহলে আপনার চুল ভালো থাকার সঙ্গে সঙ্গে আপনার চুল উজ্জ্বল ও ঘন হবে। তবে যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications