Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই সবজি মুখে দিলেই দূর হবে বাত থেকে হার্টের সমস্যা, কমবে ওজন, দেখুন তো চেনেন কিনা?

টম্যাটো খেতে ভালবাসেন না এমন ব্যক্তির সংখ্যা কিন্তু খুব কম রয়েছে। এই সবজিতে প্রচুর উপকার হয়েছে তা আমরা কমবেশি সকলেই জানি। আর এই সবজি কিন্তু সারা বছরই বাজারে পাওয়া যায়, যেকোনও রান্নাতে এই সবজি দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে ওঠে।

পুষ্টিগুণের সমৃদ্ধ টম্যাটো খাওয়া কিন্তু প্রত্যেকেরই খুব দরকার। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে টম্যাটো খেয়েই থাকেন অনেকেই। আবার যারা ওজন কমাতে চাইছেন তারাও কিন্তু টম্যাটো খেতে পারেন। জানুন এই সবজির উপকারী সম্পর্কে।

tomato

  • কী কী গুণ রয়েছে

টম্যাটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ,সি, কে, ফোলেট ইত্যাদি থাকে। যা খেলে শরীর কিন্তু খুব ভালো থাকে। আপনি কি জানেন নিত্যদিন টম্যাটো খাওয়ার উপকারিতা সম্পর্কে।

  • ওজন কমবে

যদি আপনি ওজন কমাতে চান, তাহলে অবশ্যই টম্যাটো খাবেন কারণ অতিরিক্ত মেদ ঝরাতে ডায়েট টম্যাটো রাখা খুব দরকার। কারণ এতে অ্যামিনো অ্যাসিড থাকে। যা দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে।

  • চোখের উপকার

যদি আপনি চোখ ভালো রাখতে চান ও দৃষ্টিশক্তি বাড়াতে চান অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ এই সবজি খাদ্য তালিকায় নিত্যদিন রাখুন। যে ব্যক্তি এই সবজি নিত্যদিন খান তার কোনও চোখের সমস্যা থাকে না।

  • হজম শক্তি বাড়বে

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে টম্যাটো খাওয়া খুব দরকার। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার হজম সমস্যা কমাবে।

  • ক্যানসার রোগের ঝুঁকি কমবে

এই সবজিতে লাইকোপেন নামক একপ্রকার যৌগ থাকে। যা খেলে আপনার ক্যানসার কমে। এমনকি ক্যানসার রোগের ঝুঁকি কমাতে অবশ্যই আপনি এটি খেতে পারেন।

  • হাড়ের ক্ষয় দূর হবে

এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম , ভিটামিন থাকে। যা হাড়ের ক্ষয় দূর করতে সাহায্য করে।

  • হার্টের সমস্যা হবে না

এই সবজি খেলে হার্টের কোনও সমস্যাই হবে না। কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি। তাই আজ থেকেই পাতে রাখুন এই লাল সবজি।

  • রক্তচাপ

টম্যাটোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তার রক্তচাপ কমাতে সাহায্য করে বা হার্ট ভালো রাখতে এই টম্যাটো খেতে পারেন। এতে রক্ত শরীরে জমাট বাঁধবে না।

  • ত্বক উজ্জ্বল হবে

টম্যাটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই আপনি যদি নিত্যদিন টম্যাটো খান, তাহলে আপনার ত্বক কিন্তু অনেক উজ্জ্বল হবে। সেই সঙ্গে মুখে কোনও দাগ থাকবে না। বলিরেখা দূর করতেও সাহায্য করে এই সব্জি।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনি আজ থেকেই খাওয়া শুরু করে দিন টম্যাটো। এতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপিন থাকে।

  • বাতের সমস্যা দূর হবে

যাদের বাতের সমস্যা রয়েছে তারা অবশ্যই টম্যাটো খান। এই সব্জি শরীরের যেকোনও ব্যথা কমাতে সাহায্য করে। তাছাড়া আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে টম্যাটো খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+