হাড় মজবুত রাখা থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে এই মশলার জুড়ি মেলা ভার
ভারতীয় বিভিন্ন খাবারের প্রধান মশলাই হল জোয়ান। তাছাড়াও কিন্তু জোয়ান ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। সংস্কৃত ভাষায় জোয়ানকে 'উগ্রগন্ধা’ বলা হয়। যেহেতু জোয়ানের গন্ধ একটু ঝাঁঝালো। শুধু যে জোয়ান রান্নার কাজেই ব্যবহৃত হয় তা কিন্তু নয়। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখুন কী কী উপকারে লাগে জোয়ান।
হাড় মজবুত ও সুস্থ রাখতে জোয়ানের জুড়ি মেলা ভার। কারণে এতে প্রচন্ড পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতেও কাজে লাগে জোয়ান। যদি আপনি রোজ এটি খান তাহলে আপনার হাড় আরোও শক্ত হবে। হাড় কখনোই ভেঙ্গে যাবে না।

- ফুসফুস ভালো রাখে
ফুসফুস থেকে হার্ট ভালো রাখতে সাহায্য করে জোয়ান। জোয়ান অ্যানিমিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে বাড়ায় রোগ প্রতিরোধের ক্ষমতাও।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে
আপনি কি জানেন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রনে রাখতে জোয়ানের জুরি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। তাছাড়া ও ডায়াবেটিস রোগীরা যদি নিত্যদিন জোয়ান খান তাহলে তার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি ১৪ শতাংশ পূর্ণ হবে। সেই সঙ্গে কমবে রক্তে শর্করার মাত্রাও।
- ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করবে
জোয়ানে আন্টিঅক্সিডেন্ট থাকে। ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে জোয়ান। তাছাড়াও থাকে পলিফেনল। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। খাবার ভালোভাবে হজম হবে। শরীর একদম ফিট থাকবে।
- রক্ত সঞ্চালন ভালো হবে
জোয়ানে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। কার্বোহাইড্রেট, ফাইবার, জিঙ্ক রয়েছে। যা আপনার পাচনতন্ত্র এবং অন্ত্রের ওপরে ভালো প্রভাব ফেলবে। রক্ত সঞ্চালন ভালো হবে। হাড় ভালো রাখবে। শুধু তাই নয়, এতে ফাইবার থাকায় আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এমনকি মল নরম রক্ত সাহায্য করে জোয়ান।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
আপনি কি জানেন জোয়ান খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই জোয়ান একবার খেলে সহজে আপনার খিদে পাবে না। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে আপনিও নিত্যদিন ভরসা রাখতে পারেন জোয়ানের উপর।
- হজম শক্তি বাড়বে
জোয়ানে প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট থাকে। যে কারণে বাড়ে হজমশক্তি। তেল ঝাল মশলা জাতীয় খাবার খেয়ে যদি আপনি জোয়ান খান তাহলে আপনার খাবার দ্রুত হজম হবে।












Click it and Unblock the Notifications